চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনা ‘গুপ্তচর’ বেলুন উদ্ধারের প্রথম ছবি প্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ন ০৮, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ধ্বংস করা চীনা গুপ্তচর বেলুন উদ্ধারের প্রথম ছবি প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনী। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের আকাশে এই চীনা গুপ্তচর বেলুন দেখা গেলে তা গুলি করে অ্যাটল্যান্টিক মহাসাগরে ফেলা হয়।

মঙ্গলবার প্রকাশিত ছবিতে দেখা যায়, মার্কিন নৌবাহিনীর সদস্যরা একটি স্পিড বোটে বসে হাতে হুইল নিয়ে সাগরে পড়ে থাকা বেলুনের কাপড় টেনে তুলছে।

চীনা বেলুনটির খণ্ডাবশেষ সংগ্রহ করার জন্য নৌবাহিনী পানির নিচের ড্রোন, যুদ্ধজাহাজ ব্যবহার করছে। শনিবার দক্ষিণ ক্যারোলিনার উপকূলে গুলি করার আগে গত সপ্তাহে উত্তর আমেরিকার উপর বেশ কিছুদিন উড়েছে বেলুনটি।

চলতি সপ্তাহের শুরুতেই মার্কিন নর্দান কমান্ডের প্রধান জেনারেল গ্লেন ভ্যানহার্ক বেলুনটি সম্পর্কে বলেন, বেলুনটি প্রায় ৬০ মিটার লম্বা এবং এর নীচে একটি বড় সেন্সর প্যাকেজ লাগানো আছে।

যদিও চীন বেলুনটি সর্ম্পকে বলেছিল, বেলুনটি প্রাথমিকভাবে আবহাওয়ার তথ্য সংগ্রহ করছিল।

Reneta

সোমবার এক বিবৃতিতে ভ্যানহার্ক বলেছিলেন, বেলুনটি পুনরুদ্ধারে যারা কাজ করছে, তারা বেলুন উদ্ধারের সময় সতর্কতা অবলম্বন করেই কাজ করছে, যেন কোনো ক্ষতি না হয়।

বেলুনের অবশিষ্ট অংশগুলির উদ্ধারের জন্য সমুদ্রের নীচের ম্যাপ এবং স্ক্যান করতে জাহাজ ব্যবহার করছে নৌবাহিনী।

এই ঘটনা বর্তমানে দুই দেশের মধ্যবর্তী উত্তেজনা বাড়িয়ে তুলেছে। যার প্রভাব পড়েছে অভ্যন্তরীণ রাজনৈতিক সম্পর্কেও।

এই ঘটনার জেরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চীনের রাজধানীতে পূর্বপরিকল্পিত একটি সফর বাতিল হয়েছে, যা আগামী রবিবার (১২ জানুয়ারি) হওয়ার কথা রয়েছে।

তবে চীন বলেছে, বেলুনটি গুলি করার সিদ্ধান্তটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ককে গুরুতরভাবে প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত করেছে।

সোমবার চীনের এমন মন্তব্যের উত্তরে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন,”যুক্তরাষ্ট্র কোনো সংঘর্ষ চাইছে না। আমরা যা করেছি নিজেদের সুরক্ষার জন্য করেছি। “

ট্যাগ: চীনা গুপ্তচর বেলুনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি ২, ২০২৬

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

১ দিনেই স্বর্ণের দামে বড় পতন: নতুন দাম ২লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্লট বরাদ্দে দুর্নীতি: টিউলিপ দুই, রাদওয়ান সাত, শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মোংলা বন্দরে ৫৭ হাজার ৫০০ টন মার্কিন গম খালাস শুরু

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT