চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিলির অভিযোগ আবারও খারিজ, বিশ্বকাপে খেলবে ইকুয়েডর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতার বিশ্বকাপের বাছাইপর্বে জালিয়াতির মাধ্যমে এক ফুটবলারকে ইকুয়েডর খেলিয়েছিল-ফুটবল ফেডারেশন অফ চিলি (এফএফসি)’র করা এমন অভিযোগ আবারও খারিজ করেছে ফিফা। ফলে বিশ্বকাপে অংশ নিতে পারবে ইকুয়েডর। 

ফিফার এই সিদ্ধান্তের ফলে স্বাগতিক কাতার, সেনেগাল এবং নেদারল্যান্ডসের সাথে গ্রুপ এ-তে ইকুয়েডরের জায়গা নিশ্চিত করেছে।

শুক্রবার দেয়া বিবৃতিতে ফিফা বলেছে, উপস্থাপিত নথির ভিত্তিতে অভিযুক্ত খেলোয়াড়কে ইকুয়েডের স্থায়ী নাগরিক বলেই প্রমাণিত হয়েছে। কোর্ট অব আরবিট্রেশনে এ সিদ্ধান্তের বিপক্ষে আপিল করা যাবে।

এফএফসি নিশ্চিত করেছে, ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবে। সংস্থাটির আইনজীবী এডুয়ার্ডো কার্লেজো বলেছেন, আমি নিজের পুরো জীবনে একজন আইনজীবী হিসেবে এমন অবিচার দেখিনি। এখানে বিপুল সংখ্যক নথি রয়েছে যা এটাই প্রমাণ করে, অভিযুক্ত খেলোয়াড় কলম্বিয়াতে জন্মগ্রহণ করেছিলেন।

এটি ফুটবল এবং খেলাটির ন্যায্যতার জন্য একটি দুঃখজনক দিন। এ ঘটনা পরিষ্কারভাবে প্রতারণা অনুমোদনের বার্তা দেয়।

ফুটবল ফেডারেশন অফ চিলির (এফএফসি) সাধারণ সম্পাদক জর্জ ইউঙ্গে এক প্রতিক্রিয়ায় বলেছেন, এই সিদ্ধান্ত ফুটবলের নীতির সঙ্গে বিশ্বাসযোগ্যতা করার জন্য অন্ধকার একদিন।

Reneta

ইকুয়েডরকে ফিফা বিশ্বকাপে যোগ্যতা অর্জনে সহায়তা করা এক ফুটবলার কলম্বিয়াতে জন্মগ্রহণ এবং মিথ্যা তথ্য ব্যবহার করে ইকুয়েডরের পাসপোর্ট পাওয়ার কথা স্বীকার করেছেন। পুরো ফুটবল বিশ্ব এটা শুনেছে।

তিনি ফিফা শুনানিতে অংশ নিতে অস্বীকার করেছিলেন। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রমাণ বেশ জোরালো ও স্পষ্ট। আমরা আপিল কমিটিকে খুব দ্রুত সিদ্ধান্তের ভিত্তি নির্ধারণের জন্য অনুরোধ করছি।

চিলি ফুটবল ফেডারেশন (এফএফসি) ফিফার কাছে দায়ের করা অভিযোগে বলেছিল, ইকুয়েডরের হয়ে বাছাইপর্বে আট ম্যাচ খেলা বায়রন ক্যাস্তিলো নাকি আসলে কলম্বিয়ান ছিলেন এবং তার বয়স জাল করেছিলেন। গত জুনে সেই অভিযোগ খারিজ করে ফিফা।

এফএফসির অভিযোগে আগেই বলা হয়েছিল, ইকুয়েডরের বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা বায়রন ক্যাস্তিলো একটি ভুয়া জন্ম সনদ এবং জাতীয়তা ব্যবহার করেছেন। অসংখ্য প্রমাণ রয়েছে যে, ২৩ বর্ষী ক্যাস্তিলো কলম্বিয়ার তুমাকো শহরে ১৯৯৫ সালের ২৫ জুলাই জন্মেছিলেন। ১৯৯৮ সালের ১০ নভেম্বর ইকুয়েডরের জেনারেল ভিলামিল প্লেয়াস শহরে জন্মগ্রহণ করেননি।

ফিফা সেই অভিযোগ আমলে না নিলেও অতি সম্প্রতি জন্ম নিবন্ধন সনদ জাল করার স্বীকারোক্তি নিয়ে রাইটব্যাক বায়রন ক্যাস্তিলোর ৪ বছর আগের একটি অডিও টেপ ফাঁস হয়। তাতে পরিস্থিতি নাটকীয় হয়ে ওঠে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইকুয়েডরএফএফসিকাতার বিশ্বকাপ বাছাইকাতার বিশ্বকাপ বাছাইপর্বকাতার বিশ্বকাপ-2022চিলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT