চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিখোঁজের একদিন পর নর্দমা থেকে উদ্ধার হলো মাহিন (৬) নামে এক শিশুর মরদেহ।
সোমবার (১৩ এপ্রিল) সকালে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সাড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু মাহিন সড়াবাড়িয়া গ্রামের মামুন আলীর ছেলে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য ইউনুস আলী জানান, গতকাল রোববার (১২ এপ্রিল) দুপুর থেকে শিশু মাহিনকে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে বাড়ির পাশের নর্দমার পানিতে মাহিনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন নর্দমা থেকে মাহিনের মরদেহ উদ্ধার করে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

