‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করছেন, হাসিমুখে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।
আজ (১২ জুন) বৃহস্পতিবার লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেবেন।
প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে বর্তমানে লন্ডনে রয়েছেন। ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ ছাড়াও আজ তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন।
এছাড়া অধ্যাপক ইউনূসের আজ ওয়েস্ট মিনিস্টারে হাউস অব কমেন্সের স্পিকার স্যার লিন্ডসে হলির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






