বাংলাদেশ

কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন।

সোমবার ১৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভাষণে তিনি দায়িত্বপালনকালে সার্বিক সহযোগিতার জন্য কার্যালয়ের সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সময়ে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় কর্মকর্তা-কর্মচারীদের প্রশংসা করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

ভাষণ শেষে তিনি কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

বিষয়:অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান উপদেষ্টাপ্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীরপ্রফেসর মুহাম্মদ ইউনূসবিদায়ী ভাষণসংবাদ বিজ্ঞপ্তি
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…