বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য খাদ্য সহায়তা অর্ধেকের বেশি কমিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি। প্রতিমাসে একেকজন রোহিঙ্গার জন্য অনুদান সাড়ে ১২ ডলার থেকে কমিয়ে ৬ ডলার করা হয়েছে। যা পয়লা এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। বরাদ্দ কমানোয় খাদ্য সংকটের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সংশ্লিষ্টরা। এ অবস্থায় ১৪ই মার্চ কক্সবাজার সফর করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।






