বিনোদন

‘ছাভা’র টিজারে ভিকিকে চেনা দায়!

চ্যানেল আই অনলাইন: ভিকির টিজারে ভক্তদের উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন চরিত্রের সঙ্গে ভিকি একটি নাটকীয় দৃশ্যে, যা সিনেমার টিজার থেকে নেওয়া।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্যাম বাহাদুর আবারও ঐতিহাসিক চরিত্রে দেখা গেল ভিকি কৌশলকে। রাখি বন্ধনের দিনে নতুন ছবি ‘ছাভা’র টিজার প্রকাশ্যে। ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকিকে চেনা দায় ৷

সোমবার টিজার শেয়ার করে সামাজিক মাধ্যমে ভিকি লিখেছেন, ‘স্বরাজ্যের রক্ষাকারী, ধর্মের রক্ষক ছাভা আসছে। একজন সাহসী যোদ্ধার অসাধারণ ইতিহাস নিয়ে। মুক্তি পেয়েছে টিজার। প্রেক্ষাগৃহে গর্জন তুলবে ২০২৪ সালের ৬ ডিসেম্বর।’

টিজার সামনে আসতেই ভাইরাল হয় ভিকি কৌশলের লুক। টিজারে ভিকির অসাধারণ পারফরম্যান্স দেখে ভক্তরা মুগ্ধ। ছবিটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উতেকর। প্রযোজনা করেছে ম্যাডডক ফিল্মস।

ছবিতে ভিকির বিপরীতে দেখা যাবে রাশমিকাকে। অভিনেত্রীকে দেখা যাবে সম্ভাজি মহারাজের স্ত্রী ইসুবাই ভোঁসলের চরিত্রে। বড়পর্দায় ভিকির ‘ছাভা’ কেমন ম্যাজিক দেখায় তা জানা যাবে ডিসেম্বরে।

 

View this post on Instagram

 

A post shared by Vicky Kaushal (@vickykaushal09)

বিষয়:'ছাভা'ভিকিরাশমিকা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…