বিনোদন

‘মা ক্লাব’-এ ক্যাটরিনা, বলি তারকাদের উচ্ছ্বাস!

বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর ছবি, বলি তারকারা উচ্ছ্বাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যাটরিনা ও বলি তারকাদের সঙ্গে অন্যান্য বলি তারকারা উচ্ছ্বাসে ভরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুত্রসন্তানের জন্মের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন ভূমিকায় যোগ দিলেন বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ! ‘অভিভাবক’ হিসেবে নাম লেখানোয় বলিউডের সহঅভিনয়শিল্পীরা শুভেচ্ছায় ভাসিয়ে দিচ্ছেন এই তারকা দম্পতিকে!

ক্যাটরিনা ও ভিকির সন্তান জন্মের খবর প্রকাশের পরই বলিউড তারকারা শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে ভিড় জমান ভিকি-ক্যাটরিনার ইনস্টাগ্রামের মন্তব্য বিভাগে!

কারিনা কাপুর খান লিখেন,“ক্যাট্ট্ট্ট, মায়ের ক্লাবে স্বাগতম! তোমার আর ভিকির জন্য আমি ভীষণ খুশি…”।

প্রিয়াঙ্কা চোপড়া ভালোবাসা জানিয়ে বলেন, “সো থ্রিল্ড! কনগ্র্যাচুলেশনস।” রাজকুমার রাও, যিনি নিজেও শিগগিরই বাবা হতে চলেছেন, লিখেছেন, “হার্টফেল্ট কনগ্র্যাচুলেশনস ভিকি ও ক্যাট। এটাই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি। তোমাদের সন্তানকে ঈশ্বর আশীর্বাদ করুন।”

বিপাশা বসু লিখেছেন,“তোমাদের দু’জনকে অভিনন্দন। ছোট্ট অতিথির জন্য রইল অনেক ভালোবাসা।” নতুন মা পরিণীতি চোপড়াও মন্তব্য করেছেন, “কনগ্র্যাটস নিউ মামা অ্যান্ড পাপা!”

সোনাক্ষী সিনহা লিখেছেন, “তোমাদের দু’জনকে অনেক অনেক শুভেচ্ছা!!! দারুণ খুশি তোমাদের জন্য।” আর সোনম কাপুর বলেন, “তোমরা দু’জনই অসাধারণ। আমার সমস্ত ভালোবাসা রইল।”

শুধু এ প্রজন্মের নয়, শুভেচ্ছা জানিয়েছেন মাধুরী দীক্ষিত ও অনিল কাপুররাও! মাধুরী শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “তোমাদের দু’জনকে অভিনন্দন! ছোট্ট শিশুটির জন্য অনেক ভালোবাসা।” আর অনীল কাপুর উষ্ণ বার্তায় লিখেন,“কনগ্র্যাটস, ভিকি!”

বিষয়:কারিনাক্যাটরিনাদীপিকাভিকিসিনেমা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…