চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সৌরভ সিদ্দিকীসৌরভ সিদ্দিকী
৮:৫৯ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এ বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এসে শেষ হয়। পরে উপচার্য অধ্যাপক ড. নূরুল আলমের উপস্থিতিতে কেক কেটে সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন ও যুগ্ম সাধারণ সম্পাদক আররাফি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তার উল্লেখযোগ্য অবদান রেখেছে। ১৯৫২’র ভাষা আন্দোলন, ৫৪ সালের যুক্তফ্রন্ট, ১৯৬২ সালের শিক্ষা কমিশন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ ২০০৭ সালের স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়ে গেছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বদ্ধপরিকর।’

প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

এ বছর বাড়বে বজ্রপাত, সাবধান না হলে বাড়বে মৃত্যু

এপ্রিল ১০, ২০২৬

সংসদে সংরক্ষিত নারী আসনে যোগ্য ও ত্যাগী নেত্রীদের প্রাধান্য দেওয়া হবে

এপ্রিল ১০, ২০২৬

জ্বালানি সংকট ঘিরে বাড়ছে সবজির দাম

এপ্রিল ১০, ২০২৬

মায়ের পরকিয়া প্রেমিককে হত্যা, ছেলে গ্রেপ্তার

এপ্রিল ১০, ২০২৬

পহেলা বৈশাখে সারাদেশে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT