চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নেতা বহিষ্কার

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
১০:২০ পূর্বাহ্ন ০৭, ডিসেম্বর ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A

বহিরাগত এক যুবককে অচেতন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায়ের দায়ে এক শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বহিষ্কৃত অসিত পাল জাবি শাখা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

বুধবার ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই সিন্ডিকেট সদস্যরা জানান, গত ৪ ডিসেম্বর সিন্ডিকেট সভায় বাংলা বিভাগের ২০১৫-১৬ (৪৫ ব্যাচ) শিক্ষাবর্ষের শিক্ষার্থী অসিত পালকে বহিরাগত একজনকে মারধর করে মুক্তিপণ আদায়ের অভিযোগে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৫(ঘ) ধারা লঙ্ঘিত হয়েছে বিধায় অধ্যাদেশের ৩(২) এর (খ) ধারা মোতাবেক সিন্ডিকেট সভার তারিখ পূর্বাহ্ন থেকে এ বহিষ্কারাদেশ কার্যকর হবে। এছাড়া তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এসময়ে সে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং হলে অবস্থান করতে পারবে না।

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি রাতে ঢাকার খিলগাঁওয়ে চলন্ত বাসে লক্ষ্মীপুরের যুবক ওয়ালি উল্লাহকে অচেতন করে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে অসিত পালের বিরুদ্ধে। সেসময় অসিত ও তার সহযোগীরা ভুক্তভোগীর কাছ থেকে ৪৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। এ ঘটনায় তাকে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়।

ট্যাগ: অপহরণের দায়েছাত্রলীগজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়নেতা বহিষ্কার
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ২, ২০২৬

পোস্টাল ব্যালট ছাড়াও যে কারণে ভোট গণনা দেরি হবে

ফেব্রুয়ারি ২, ২০২৬

কৃষক প্রজা থেকে এনসিপি: কার কেমন প্রথম ইশতেহার

ফেব্রুয়ারি ২, ২০২৬

‘জামায়াত আমিরের ভেরিফাইড আইডি হ্যাক হওয়ার পর ফেরত পাওয়া রহস্যজনক’

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

১ দিনেই স্বর্ণের দামে বড় পতন: নতুন দাম ২লাখ ৫১ হাজার ১৮৪ টাকা

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT