চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নৃশংস হামলা চালিয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪০ অপরাহ্ন ২১, অক্টোবর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শেখ হাসিনার পদত্যাগ বিষয়ে রাষ্ট্রপতি জাতির সঙ্গে প্রতারণা করেছেন বলেও উল্লেখ করেছেন তারা।

সোমবার ২১ অক্টোবর রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় জড়িতদের বিচার ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন।

এর আগে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৩৯১ জনের নাম উল্লেখ করে শাহবাগ থানায় মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। এ নিয়ে সংবাদ সম্মেলনে ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানায় সমন্বয়করা। শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে রাষ্ট্রপতি জাতির সাথে প্রতারণা করেছেন বলেও মন্তব্য করেছেন তারা।

সমন্বয়করা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার চালায় ছাত্রলীগ ও সমমনা সংগঠনের নেতা-কর্মীরা। সেদিন গুরুতর আহত হন অনেক শিক্ষার্থী।

সেদিনের হামলার বিষয়ে মামলায় জ্ঞাত ৩৯১ এবং অজ্ঞাতনামা এক হাজার জনকে আসামী কর হয়। সমন্বয়করা বলেন, ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখতে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ নৃশংস হামলা চালিয়েছে।

বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতেও কঠোর আন্দোলনের ডাক আসবে।

Reneta

মামলার বিষয়ে জানতে চাইলে পুলিশ জানায়, এই বিষয়ে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরাষ্ট্রপতিরাষ্ট্রপতির পদত্যাগের দাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬

চ্যানেল আইয়ের সংগ্রহে রবীন্দ্রনাথের দুর্লভ দুই ইংরেজি গ্রন্থ

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শ্রীমঙ্গলে ২ দিনব্যাপী স্বাধীনতা উৎসব

মার্চ ২৬, ২০২৬
জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়ুস

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিশ্ব অর্থনীতির জন্য বিপর্যয়কর: জার্মান প্রতিরক্ষামন্ত্রী

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT