চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলন দমাতে ছাত্রীদের পেটালো ছাত্রলীগ

সাঈদ পান্থসাঈদ পান্থ
৭:২০ অপরাহ্ন ০৫, ডিসেম্বর ২০২৩
জনপদ, বরিশাল, শিক্ষা
A A

বরিশাল ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি কলেজের সহকারী অধ্যাপক ডা. সানজিদা শহীদ কর্তৃক ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার পদত্যাগ ও বিভিন্ন হয়রানি বন্ধের দাবীতে অন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। তাদের এই আন্দোলন দমাতে হামলা করেছেন কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। আহত অবস্থায় কলেজের ছাত্রী হোস্টেল থেকে মৌ আক্তার নামের এক ছাত্রীকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

মঙ্গলবার ৫ ডিসেম্বর সকালে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মারুফ। এসময় শিক্ষার্থীদের সাথে আলোচনা করে অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু সাক্ষরিত একটি চিঠি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রেরণ করা হয়।

তবে ছাত্রী হোস্টেল সুপার ডা. শামীমা আক্তার বলেন, ছাত্রীদের পেটানো হয়নি। এটা গুজব, মূলত না খেয়ে আন্দোলন করার কারণে অসুস্থ হয়ে পড়েছে ওই ছাত্রী। এর আগে শিক্ষিকা সহকারী অধ্যাপক ডা. সানজিদা শহীদের পদত্যাগ ও বিভিন্ন হয়রানি বন্ধের দাবীতে সোমবার রাত ১২টা থেকে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলন করায় কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রীদের উপর হামলা চালায় বলে অভিযোগ অন্যান্য শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে বোরকা পরার কারণে কয়েকজন ছাত্রীকে কটুক্তি করেন শিক্ষিকা ডা. সানজিদা। এছাড়াও যারা বোরকা পরে কলেজে আসে তাদের চিহ্নিত করার জন্য তালিকাও তৈরি করেন তিনি। আর এই তালিকার মাধ্যমে ওইসব ছাত্রীদের হায়রানি করা হয় বলে অভিযোগ ছাত্রীদের।

Reneta

শিক্ষার্থীরা আরও জানান, শুধু মুসলমান শিক্ষার্থীদের নয়, তিনি হিন্দু ছাত্রীদের নিয়েও অশ্লীল শব্দ উচ্চারণ করেন। এসব ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোমবার রাত ১২টা থেকে কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রীরা। তারা ওই শিক্ষকের পদত্যাগ দাবি করে শ্লোগান দেন।

আন্দোলন করার কারণে কলেজ ছাত্রলীগ আহ্বায়ক আবু ইউসুফ ইফতির সাথে কথা কাটাকাটি হয় কয়েকজন ছাত্রীর। এসময় ইফতি ওই ছাত্রীদের কয়েকবার মারধর করতে যান, পরে পুলিশ প্রশাসনের কারণে তেমন কিছু করতে পারেননি। তবে এই ঘটনার ১০ থেকে ১৫ মিনিট পর ছাত্রী হোস্টেলে আন্দোলনরত ছাত্রীদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেত্রীরা। পরে হল সুপার ও পুলিশ ঘটনাস্থল থেকে গুরুরত আহত অবস্থায় এক ছাত্রীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় কলেজ অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু বলেন, আন্দোলরত শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে ডিজিতে আমরা ওই শিক্ষকের অন্যর্থ বদলীর জন্য চিঠি দিয়েছি। তবে ছাত্রী হলে কে বা কারা হামলা করেছে, এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগবরিশালবরিশাল ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজি
শেয়ারTweetPin

সর্বশেষ

হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হাদি হত্যা: ৫ বার পেছালো তদন্ত প্রতিবেদন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডিএসসিসি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কিবরিয়া- সাধারণ সম্পাদক আতাহার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক শিল্প সচিব আব্দুল হালিমসহ দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৬ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১০ হাজার ৯০৬ টাকা

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT