চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের নির্বাচনের পর ভারতের বিপক্ষে খেলতে চাইবে পাকিস্তান: চেতন শর্মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ০৬, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শনিবার ভারত-শ্রীলঙ্কায় পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের। নিরাপত্তাজনিত কারণে ভারতে যাচ্ছে না বাংলাদেশ, বিকল্প দলও নিয়েছে আইসিসি। প্রতিবাদে পাকিস্তান সঙ্গ দিয়েছে বাংলাদেশকে, বয়কট করেছে ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ। ভারতের সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ চেতন শর্মা অবশ্য বলছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর পাকিস্তান ঠিকই মত বদলাবে। তার মতে, পাকিস্তান এখানে রাজনৈতিক পদক্ষেপ নিয়েছে।

আগামী ১২ তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্যদিকে বিশ্বকাপে ‘এ’ গ্রুপে ১৫ তারিখ কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ হওয়ার কথা পাকিস্তানের। চেতন শর্মার মতে নির্বাচনকে কেন্দ্র করেই পাকিস্তান এ ধরনের কর্মকাণ্ড করছে।

চেতন বলেছেন, ‘বাংলাদেশের খেলোয়াড়দের দোষ কী? একদমই নেই। এটা পুরোপুরি রাজনীতি। বাংলাদেশের নির্বাচন ১২ তারিখে। নির্বাচনের পর ইউ-টার্ন দেখবেন। একটি বিবৃতি আসবে (পিসিবি থেকে) যে, জনগণের অনুভূতির কথা বিবেচনা করে, ক্রিকেটের ক্ষতি হওয়া উচিত নয়, পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে। এখনকার অবস্থানটা আসলে শুধু বাংলাদেশের নির্বাচনকে ঘিরেই।’

‘আমি নিজে একজন রাজনীতিবিদ ছিলাম। নির্বাচনেও অংশ নিয়েছি। নির্বাচনের পর সেনাপ্রধান বলবেন, খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখা উচিত এবং ম্যাচটি হওয়া উচিত।’

আইসিসি নিশ্চিত করেছে পিসিবির পক্ষ থেকে বয়কট অবস্থান নিয়ে তারা এখনও আনুষ্ঠানিক বিবৃতি পায়নি। চেতন ব্যাখ্যা করেছেন, আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানো না হলে এসব ‘বিবৃতি’র কোন মূল্য নেই।

Reneta

‘এই মুহূর্তে পাকিস্তান আইসিসিকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। অফিসিয়ালি নিশ্চিতকরণ ছাড়া বিবৃতির কোন মানে নেই। যেকেউ অবসর ঘোষণা করতে পারে, কিন্তু আনুষ্ঠানিকভাবে জমা না দিলে কিছুই বদলায় না। আসলে এখানে কে ভুগছে? ক্রিকেট, আর ক্রিকেটাররাই।’

এদিকে পাকিস্তানের কাছে ম্যাচ বর্জন না করার আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা। কারণ হিসেবে বলেছে আর্থিক লোকসানের বিষয়টি। বৃহস্পতিবার পিসিবির কাছে চিঠি পাঠিয়েছে সহ-আয়োজক দেশটি। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আয়োজনের ব্যাপারে শ্রীলঙ্কার গভীর আগ্রহ। ম্যাচটির জন্য সবধরনের বাণিজ্যিক, পরিচালনাগত, লজিস্টিক, আতিথেয়তা, পরিকল্পনা ও নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। টিকিটের বিপুল চাহিদার কথা তুলে ধরা হয়েছে, যা অভূতপূর্ব, জনস্বার্থ এবং উল্লেখযোগ্য বাণিজ্যিক প্রত্যাশার প্রতিফলন।

Jui  Banner Campaign
ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিচেতন শর্মাপাকিস্তানভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

রটারডামে বাংলাদেশি ‘মাস্টার’ এর ইতিহাস

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ঢাবি গবেষণা সংসদের নবনির্বাচিত সভাপতি হুমায়রা, সম্পাদক মনোয়ার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

পর্দা উঠছে টি-টুয়েন্টি বিশ্বকাপের: জানার আছে যা কিছু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সোহানের ঝড়ো ৭৬, ধূমকেতুকে হারাল শান্ত’র দুর্বার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT