চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাঙ্গেরিতে আইএম নর্ম অর্জন জিয়া পুত্র তাহসিনের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ন ২০, এপ্রিল ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

হাঙ্গেরির বুদাপেস্টে ফারগো ইভান স্মৃতি গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে আইএম নর্ম অর্জন করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৷ হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার গ্রেগলিকে হারিয়ে টুর্নামেন্টে দ্বিতীয় হয়ে এই অর্জন করেন লাল-সবুজের দাবাড়ু।

দশ রাউন্ডের টুর্নামেন্টে তাহসিনের নর্ম অর্জনে ছয় পয়েন্ট প্রয়োজন ছিল। আট রাউন্ডে তাহসিন পাঁচ পয়েন্ট পেয়েছিল। নবম রাউন্ডে গতকাল ভারতীয় দাবাড়ু শ্রীরামের বিপক্ষে হারেন। ফলে আজ বেশ চাপ নিয়েই খেলা শুরু করেন তাহসিন। শেষ পর্যন্ত জয় পেয়ে তাহসিন নর্ম অর্জন করেন।

আন্তর্জাতিক মাস্টার নর্ম অর্জনে সর্বনিম্ন ২৪৫০ পারফরম্যান্স রেটিং পয়েন্ট প্রয়োজন। শেষ রাউন্ড জিতে তাহসিনের পারফরম্যান্স রেটিং দাড়িয়েছে ২৪৮৩। বাংলাদেশ দাবা ফেডারেশন নর্ম অর্জনের বিষয়টি জানিয়েছে।

গ্র্যান্ডমাস্টার হওয়ার আগের ধাপ আন্তর্জাতিক মাস্টার। আন্তর্জাতিক মাস্টার হতে তিনটি আইএম নর্ম ও ২৪০০ রেটিং প্রয়োজন। তাহসিনের দুটি আইএম নর্ম ছিল। হাঙ্গেরিতে আজ শেষ নর্ম পেয়েছেন। তিন নর্ম পেলেও আন্তর্জাতিক মাস্টার খেতাব পেতে তাহসিনের আরো অপেক্ষা করতে হবে। তার রেটিং এখন ২৩৫৪। ২৪০০ রেটিং স্পর্শ করলেই তিনি টাইটেল পাবেন।

গত বছর জুলাইয়ে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের সময় দাবা বোর্ডেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান । জিয়ার একমাত্র পুত্র তাহসিন বাবার মৃত্যুর পরও দাবা খেলছেন। ২০২৩ সালে এশিয়ান জোনাল দাবায় আন্তর্জাতিক মাস্টারের প্রথম নর্ম অর্জন করেছিলেন তাহসিন। এই বছর মার্চে শ্রীলঙ্কায় এশিয়ান জোনালে আরেকটি নর্মের পর এবার হাঙ্গেরিতে আরেকটি নর্ম পেলেন৷

ট্যাগ: জিয়াতাহসিনদাবালিড স্পোর্টসহাঙ্গেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

নির্বাচনকালে যেকোনো অভিযোগের জন্য জরুরি যোগাযোগ নম্বর

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনী আখ্যান বিশ্বব্যাপী গণতান্ত্রিক ধারণা ও জনমত তৈরিতে গুরুত্বপূর্ণ: ইউএনডিপি

ফেব্রুয়ারি ২, ২০২৬

নির্বাচনের সময় মোটরসাইকেল-ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ২, ২০২৬

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT