চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসানের ৫, তাসকিনের ৩ উইকেট, ভারত চারশর আগেই থামল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ন ২০, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

দিনের শুরুতে উইকেট তুলে নিয়ে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ১৯৯ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ। আগেরদিন ৮৬ রান করা জাদেজাকে ফিরিয়ে দেন সেঞ্চুরির আগেই। পরে নিজের দ্বিতীয় উইকেট তুলে নিতে বেশি সময় নেননি তাসকিন। ১৭ রান করা আকাশ দীপকে সাজঘরে ফেরান টাইগার পেসার। তারপর তুলে নেন তৃতীয় উইকেটও, সেঞ্চুরি করা অশ্বিনকে ফেরান। আক্রমণে এসে হাসান তুলে নেন ভারতের শেষ উইকেটটি, ৫ উইকেট ঝুলিতে পোরেন সেটি দিয়ে।

৯১.২ ওভারে সব উইকেট হারিয়ে ভারত ৩৭৬ রানে গুটিয়ে গেছে। ১৩৩ বলে ১১৩ রান করা রবীচন্দ্রন অশ্বিনকে ফেরান তাসকিন। ইনিংসে ৩ উইকেট তার। হাসান মাহমুদ ৮৩ রানে ৫ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট মিরাজ ও নাহিদ রানার।

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শুক্রবার দ্বিতীয় দিনে তৃতীয় ওভারেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন সেঞ্চুরির পথে এগোতে থাকা রবীন্দ্র জাদেজা। আগেরদিনের ৮৬ রানেই ফিরেছেন ভারতের বাঁহাতি তারকা।

তাসকিনের করা ৮৯তম ওভারের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে বল আকাশে তোলেন ভারতের পেসার আকাশ। ক্যাচ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাতে ৩০ বলে ১৭ রান করে ফিরে যান তিনি।

চেন্নাই টেস্টের প্রথমদিনে বৃহস্পতিবার টসে জিতে স্বাগতিকদের আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। ১৪৪ রানে ৬ উইকেট হারানো স্বাগতিক দলের হাল ধরেন রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তাদের অপ্রতিরোধ্য জুটিতে প্রথম দিনে ৮০ ওভারে ৬ উইকেটে ৩৩৯ রান তুলে ফেলে রোহিত শর্মার দল। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ প্রথমদিনে নায়ক হন ৪ উইকেট নিয়ে।

Jui  Banner Campaign
ট্যাগ: আকাশ দীপচেন্নাই টেস্টতাসকিনবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিকালে বিএনপির সংবাদ সম্মেলন

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

যত দ্রুত সম্ভব সরকার গঠনের প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

বড় জয় তুলে ভারত-পাকিস্তানের কাছাকাছি মার্কিন যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

মেয়েদের ফুটবল লিগে সেরাদের পুরস্কার জিতলেন যারা

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT