চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসির কোচ ও সন্তানদের মৃত্যু কামনা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না চেলসির। একের পর এক হারে কোণঠাসা ব্লুজরা। দলটির ছন্দ পতনের জন্য অনেক সমর্থক দায়ী করছেন কোচ গ্রাহাম পটারকে। যার জেরে পটার ও তার সন্তানদের মৃত্যু কামনা করে ই-মেইল পাঠিয়েছেন অজ্ঞাতনামা কেউ। যা সম্পর্কে সংবাদমাধ্যমে আলোচনা করেছেন পটার নিজেই।

সাম্প্রতিক সময়ে চেলসির বাজে ফর্মের কারণে সমর্থকদের চাপের মধ্য দিয়ে যাচ্ছেন পটার। ২০২৩ সালে একটি ও সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১৪ ম্যাচে দুটিতে জয়ের দেখা পেয়েছে তার দল। ঘরের মাঠে পয়েন্ট হারিয়েছে ২০তম স্থানে থাকা সাউদাম্পটনের কাছে। পয়েন্ট তালিকায় অবস্থান দশম। দলের এমন কঠিন মুহূর্তে প্রাণনাশের হুমকি পেলেন ৪৭ বর্ষী কোচ।

‘আমি কিছু বিশেষ ই-মেইল পেয়েছি। যেখানে আমার মৃত্যু চাওয়া হয়েছে, এমনকি আমার সন্তানদেরও মৃত্যু চাওয়া হয়েছে। এগুলো কখনোই আনন্দের বিষয় না। এসব শুনতে কি ভালো লাগে?’

এমন ই-মেইল পেয়ে শঙ্কিত পটার বলেন, ‘আমিও সফল হতে চাই। আজেবাজে কথা পাত্তা দিতে চাই না। কিন্তু আপনি যখন পরিবারের সঙ্গে থাকবেন, তখন আবেগী হয়ে পড়বেন। আপনারা আমার পরিবারকে জিজ্ঞাসা করে করে দেখতে পারেন, জীবন কেমন যাচ্ছে? মোটেও ভাল নয়।’

‘কাজ করতে গেলে কেউ যদি গালাগাল করে, তবে সেটি সুখকর নয়। অথবা যদি কেউ আপনাকে ক্লাব ইতিহাসের সবচেয়ে খারাপ ব্যক্তি হিসেবে উল্লেখ করে, সেটিও খারাপ লাগার বিষয়। আমি বলতেই পারি, এসবে পাত্তা দেই না। তবে আপনি নিজেও জানেন আমি মিথ্যা বলছি। লোকে কী ভাবছে, এ বিষয়ে সবাই চিন্তা করে। আমাদের সবাইকে সামাজিকভাবে যুক্ত থাকতে হয়, যা অনেক কঠিন।’

চেলসির আগের কোচ থমাস টুখেলকে বরখাস্তের পর গত সেপ্টেম্বরে ক্লাবটির দায়িত্ব নিয়েছিলেন পটার। স্ট্যামফোর্ড ব্রিজে হট সিটে সূচনাটা দারুণ করলেও তাকে খেলোয়াড়দের চোট সামলাতে হচ্ছে।

Reneta

টটেনহ্যামের বিপক্ষে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে চেলসি। ম্যাচের আগে ইংলিশ কোচ বলেন, ‘সততার সঙ্গে দলের জন্য কাজ করা উচিত, যা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। আমি কখনোই বাইরের কোনো কিছু নিয়ে ভাবতে চাই না, আমি প্রতারক হতে চাই না। আমি আমার মতোই থাকব এবং নিজের সেরাটা দেবো। যদি আমার সেরাটা যথেষ্ট না হয়, তা মেনে নেবো।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগগ্রাহাম পটারচেলসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা প্রস্তুতি

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

যে অভিযোগে গ্রেপ্তার হিরো আলম

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে ১৩ জন নিহত

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭ জন, মোটরসাইকেলে সর্বোচ্চ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওজন কমাতে চীনের তরুণ প্রজন্ম খাচ্ছে প্লাস্টিক!

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT