চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউড নয়, সিনেপ্লেক্সে দেশী ছবির দাপট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ন ০৪, আগস্ট ২০২৩
বিনোদন
A A

বাংলা ছবি দেখতে সিনেমা হলগুলোতে হাজার হাজার দর্শকের ভিড় হবে, পরিবার নিয়ে দলে দলে মানুষ সিনেমা হলে আসবেন এটাই প্রত্যাশিত ছিল! কালেভদ্রে এই অবস্থা বিরাজমান থাকলেও ধারাবাহিকতা ছিল না। রোজার ঈদের পর কোরবানির ঈদেও এই ধারাবাহিকতা ও দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করছে দুটি বাংলা ছবি।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের ছবিগুলো যদি ঈদ ছাড়াও এভাবে দর্শকদের হলমুখী করতে পারে তবে সিনেমায় সোনালী অতীত আবারও ফিরে আসবে। সেই নমুনায় যেন দেখতে পারছেন দেশের সিনেমা সংশ্লিষ্টরা!

জুলাইয়ে সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউডের দাপুটে বেশকিছু ছবি। যেখানে আছে টম ক্রুজের ‘মিশন: ইম্পসিবল’-এর সপ্তম কিস্তি থেকে শুরু করে ইন্ডিয়ানা জোনস, ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’, গ্রেটা গারউইগের ‘বার্বি’র মতো ছবি।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বৃহস্পতিবার (৩ আগস্ট) জুলাই মাসের বক্স অফিসে এগিয়ে থাকা শীর্ষ দশ সিনেমার একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে হলিউডের দাপুটে সব ছবিকে পেছনে ফেলেছে ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’! সস্তির এই তালিকাটি বহু সিনেপ্রেমীকে তাদের ফেসবুক পাতায় শেয়ার দিতে দেখা গেছে!

সিনেপ্লেক্সের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, জুলাইয়ে টিকিট বিক্রিতে শীর্ষে রয়েছে রায়হান রাফী পরিচালিত ছবি ‘সুড়ঙ্গ’। ঠিক তার পরের অবস্থানটিই শাকিব খান অভিনীত হিমেল আশরাফের ‘প্রিয়তমা’র। দুটি ছবিই পাল্লা দিয়ে ব্যবসা করেছে সিনেপ্লেক্সে।

যদিও সিঙ্গেল স্ক্রিনে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ‘প্রিয়তমা’। পঞ্চম সপ্তাহেও দাপট ধরে রেখেছে ছবিটি। তবে সিনেপ্লেক্সে শাকিব খান অভিনীত সিনেমার এমন জোয়ারকে আগামি দিনের সিনেমার জন্য ইতিবাচক বলে মনে করছেন অনেকে। কারণ এর আগে সিনেপ্লেক্সে শাকিব খানের সিনেমা নিয়ে এতো মাতামাতি দেখা যায়নি।

Reneta

স্টার সিনেপ্লেক্সের এই তালিকায় সুড়ঙ্গ ও প্রিয়তমা ছাড়াও আছে আরও একটি বাংলা সিনেমা। চয়নিকা চৌধুরী পরিচালিত মাহফুজ-বুবলী অভিনীত ‘প্রহেলিকা’। এই ছবিটি আছে তালিকার ৭ নম্বরে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন, সুড়ঙ্গ ও প্রিয়তমার বাইরে ‘প্রহেলিকা’ নিয়েও মানুষের বেশ আগ্রহ আমরা দেখেছি। বিশেষ করে ফ্যামিলি দর্শকরা এই ছবিটি পছন্দ করেছেন।

বাংলা সিনেমার এমন সাফল্যকে উদযাপন করছেন অনেকে। ব্যক্তিগত পর্যায়ে স্টার সিনেপ্লেক্স এর তালিকাটি শেয়ার করে গর্ববোধ করছেন। ইতিবাচক মতামত দিচ্ছেন। এদিকে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে, বাংলা সিনেমার কনটেন্ট ভালো থাকলে অন্য দেশের মুভি সেভাবে দেখবে না এখানকার দর্শক। সেই প্রমাণ গত দুই বছর পাচ্ছি। ভালো কনটেন্ট দিতে পারলে হলিউড, বলিউডকে ভয়ের কিছু নেই।

ট্যাগ: ক্রিস্টোফার নোলাননিশোপ্রিয়তমাবুবলীমাহফুজরাফীলিড বিনোদনশাকিব খানসিনেমাসুড়ঙ্গস্টার সিনেপ্লেক্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT