চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ২

সুব্রত গাইনসুব্রত গাইন
৪:৩৮ অপরাহ্ন ২৬, জুলাই ২০২২
- সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ ভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টায় এ ইউনিটের প্রথম শিফটে ও বেলা ১১টায় দ্বিতীয় শিফটের প্রক্সি দিতে আসলে তাদের আটক করা হয়।

অভিযুক্ত দুইজন হলেন, এখলাছুর রহমান ও মো. সজীব। এখলাছুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের পাঁচবিবি এলাকার আবুল কাশেমের ছেলে। অন্যদিকে সজিব ঢাকার কেরানিগঞ্জের আব্দুস সালামের বাসিন্দা। তবে তিনি কোথায় পড়ালেখা করেন তা জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার্থী ছিলেন তামিম হাসান লিমন নামের এক শিক্ষার্থী। তার সিট পড়েছিল এম. এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে ২২২ নম্বর কক্ষে। তার পরিবর্তে প্রক্সি দিতে আসে এখলাছুর। পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়। অপরদিকে দ্বিতীয় শিফটের পরীক্ষায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে সিট পড়ে তানভীর আহম্মেদ নামে এক শিক্ষার্থীর। যার রোল নম্বর-৩৯৫৩৪। তবে তার পরিবর্তে পরীক্ষা দিতে আসেন মো. সজীব। তবে তিনি কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তা জানা যায়নি। বর্তমানে আটককৃতদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এ’ ইউনিটের পরীক্ষা চলাকালীন সন্দেহ হওয়ায় দুজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাবাদের জন্য এখন তাদের প্রক্টর দপ্তরে রাখা হয়েছিলো। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT