চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সস্তা ওষুধে স্থূলতা মোকাবেলায় নতুন সম্ভাবনা ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ন ১৮, মার্চ ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ওজন কমানোর ওষুধে বড় ধরনের পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে ভারত। বহুল ব্যবহৃত সেমাগ্লুটাইডের পেটেন্ট মেয়াদ শেষ হওয়ায় দেশটিতে শিগগিরই এই ওষুধের সস্তা সংস্করণ বাজারে আসতে পারে, যা শুধু ভারতেই নয়, বৈশ্বিক স্থূলতা মোকাবেলায়ও নতুন দিগন্ত খুলে দিতে পারে।

আজ (১৮ মার্চ) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সেমাগ্লুটাইড হলো ডেনমার্কভিত্তিক প্রতিষ্ঠান নোভো নরডিস্ক-এর তৈরি জনপ্রিয় ওষুধের মূল উপাদান, যা ওয়েগোভি এবং ওজেম্পিক নামে বিশ্বজুড়ে ব্যবহৃত হচ্ছে। পেটেন্টের মেয়াদ শেষ হওয়ায় ভারতীয় ওষুধ কোম্পানিগুলো এখন এই ওষুধের জেনেরিক সংস্করণ তৈরি করতে পারবে।

এর ফলে বাজারে তীব্র প্রতিযোগিতা তৈরি হবে। ওষুধের দাম অর্ধেকেরও বেশি কমে যেতে পারে। বর্তমানে যেখানে স্থূলতার মাসিক চিকিৎসা খরচ প্রায় ৮ হাজার ৮০০ থেকে ১৬ হাজার রুপি, সেখানে জেনেরিক সংস্করণ আসলে তা কমে প্রায় ৩ থেকে ৫ হাজার রুপিতে নেমে আসতে পারে।

ভারতে ইতিমধ্যে ৭ কোটির বেশি মানুষ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত এবং অতিরিক্ত ওজনের মানুষের সংখ্যাও বিশ্বে অন্যতম বেশি। তাই সস্তা এই ওষুধ বাজারে এলে বিপুল সংখ্যক মানুষ এর সুবিধা পেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই ধরনের ওষুধে বমি ভাব, হজমজনিত সমস্যা, এমনকি বিরল ক্ষেত্রে পিত্তথলি বা অগ্ন্যাশয়ের জটিলতা দেখা দিতে পারে। এছাড়া হঠাৎ ওজন কমে গেলে পেশি ক্ষয় হওয়ার ঝুঁকিও থাকে।

এদিকে ওষুধের দাম কমে গেলে অপব্যবহারের ঝুঁকিও বাড়তে পারে। ভারত সরকারও এই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। তাই শুধুমাত্র ওষুধ নয়; সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শই নিরাপদ ও টেকসই ওজন কমানোর মূল চাবিকাঠি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওষুধভারতস্থূলতা
শেয়ারTweetPin

সর্বশেষ

সস্তা ওষুধে স্থূলতা মোকাবেলায় নতুন সম্ভাবনা ভারতের

মার্চ ১৮, ২০২৬

দিনাজপুরে ঈদ আনন্দ ভাগাভাগি করতে সুবিধাবঞ্চিতদের পাশে ট্রাই ফাউন্ডেশন

মার্চ ১৮, ২০২৬

যুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলা বিপজ্জনক: বিশ্বজয়ী সাবেক জার্মান কোচ

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে বহু আহত, উত্তরবঙ্গে রেল চলাচল বন্ধ

মার্চ ১৮, ২০২৬

দেশে ঈদ কবে, জানা যাবে ১৯ মার্চ

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT