চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানে-নৃত্যে বিজয় উৎসব করবে ছায়ানট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

১৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হাজারো কণ্ঠে দেশের গান গাইবে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টা ৪৫ মিনিটে। বিকেল ৪টা ৩১ মিনিটে পুরো দেশের সঙ্গে জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শেষ হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) ধানমণ্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। উপস্থিত ছিলেন ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা, যুগ্ম সম্পাদক জয়ন্ত রায় এবং দীপ্ত টেলিভিশনের অনুষ্ঠান প্রধান এজাজ উদ্দীন আহমেদ।

২০১৫ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে মহান বিজয় দিবসে ‘সকলে মিলে দেশ-গান গাইবার, দেশ-কথা বলবার’ এই আয়োজন করে আসছে সংগঠনটি।

এবারের অনুষ্ঠান সাজানো হয়েছে নৃত্যসহ আটটি সম্মেলক গান এবং একটি পাঠ দিয়ে। একটি একক গান গাইবেন আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাটকের নির্বাচিত অংশ উপস্থাপন করবেন ত্রপা মজুমদার। থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, গোবিন্দ হালদার, আবদুল লতিফ, গুরুসদয় দত্ত, মোহাম্মদ মোশাদ আলী ও গাজী মাজহারুল আনোয়ারের দেশের গান।

লাইসা আহমদ লিসা বলেন, ‘এবারে আমরা সমবেত হচ্ছি সমস্বরে দৃপ্তকণ্ঠে গাইবার-বলবার ব্যতিক্রমী আয়োজনের সপ্তম অধিবেশনে।’

Reneta

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠে বিকেল পৌনে ৪টায় আয়োজনের সূচনা করবেন উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী ও দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কবিতাগানছায়ানটজাতীয় সংগীতনৃত্যপাঠলিড বিনোদনহাজার কণ্ঠে গান
শেয়ারTweetPin

সর্বশেষ

১০ জনের ফ্রান্সের কাছে হারল ব্রাজিল

মার্চ ২৭, ২০২৬

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT