সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের দিনে রাজধানীর শনির আখড়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
এ ছাড়াও যাত্রাবাড়িতে গোলাগুলির ঘটনা ঘটে। এয়ারপোর্টের সামনে মূল সড়কে বিক্ষোভকারীরা, পুলিশের ফাঁকা গুলি। রাজধানীর শাহবাগে ৭ আন্দোলনকারী আটক করেছে পুলিশ।
অন্যদিকে, কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশনে আগুন দিয়েছে দুবৃত্তরা। আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ, চান্দিনা থানায় হামলা হয়েছে।








