চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যার্তদের সহায়তায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চ্যারিটি কনসার্ট

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
৯:২৩ পূর্বাহ্ন ২৯, আগস্ট ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে।

‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিম’ শিরোনামে কনসার্টটির আয়োজন করেছে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন’। এতে বিনা পারিশ্রমিকে গান গেয়েছে স্বনামধন্য ১১টি ব্যান্ডদল।

বুধবার (২৮ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের প্রাঙ্গনে কনসার্টটি শুরু হয়। কনসার্টের প্রবেশমূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। যার পুরো অর্থ বন্যার্তদের সহায়তায় ব্যয় করা হবে।

কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবে ব্যান্ডদল শিরোনামহীন, সোনার বাংলা সার্কাস, হাইওয়ে, ওউনড, আপেক্ষিক, চান্দের গাড়ি, অ্যাভার্স অব বাংলাদেশ, আর্ট অব হ্যাভেন, এ কে রাহুল অ্যান্ড ব্লাক জ্যাং, প্রতিবিম্ব এবং শেফার্ডস।

কনসার্ট আয়োজনের বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সাল কবির বলেন, বর্তমানে আমাদের দেশটা একটি ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দুর্যোগ পরিস্থিতর জন্য আন্তর্জাতিক মহলে যে ষড়যন্ত্র চলছে তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা গায়ক, আমাদের আয়ের একমাত্র উৎস সংগীত। আমরা এই সংকট মুহুর্তে যদি কিছু করতে পারি সেটাও গানের মাধ্যমে। যত দ্রুত সম্ভব বন্যার্তদের পাশে দাঁড়ানো আমাদের মুখ্য উদ্দেশ্য। বন্যার্তদের সহযোগিতার জন্যই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েসন একটি কনসার্টের আয়োজন করেছি।

Reneta

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আল আরাবি বলেন, বন্যার্তদের পাশে দাঁড়াতে স্বল্প সময়ের মধ্যেই আমরা একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করেছি। দর্শকদের ভালো সাড়া পেয়েছি এবং তাদের আগ্রহ আমাদের অনুপ্রাণিত করছে।

কনসার্ট আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তায় রোভার স্কাউট গ্রুপ ও বিএনসিসি থেকে মোট ৪০ জন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যারিটি কনসার্টজগন্নাথ বিশ্ববিদ্যালয়বন্যার্তদের সহায়তা
শেয়ারTweetPin

সর্বশেষ

৭২২ রানের ফাইনালে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ দিলো ট্রাম্প প্রশাসন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভারতের কৌশল সম্পর্কে ‘ধারণা’ আছে বাংলাদেশের

ফেব্রুয়ারি ৬, ২০২৬

শনিবার দিনাজপুরসহ তিন জেলা সফরে তারেক রহমান

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বার্সায় ফিরবেন মেসি, তবে…

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT