আওয়ামী লীগের শাসনামলে ২৬ জনকে গুম ও নির্যাতনের ঘটনায় করা মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআই এর সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ট্রাইব্যুনাল-১ কে বলেছেন প্রসিকিউশন। শেখ হাসিনার নির্দেশে ডিজিএফআই কর্মকর্তারা ওই ব্যক্তিদের অপহরণ পরবর্তী গুম করে অমানবিক নির্যাতন চালায় বলে আদালতকে বলেন তারা। আর আসামিপক্ষের আইনজীবী জানান, গুমের ঘটনায় সেনা সদরের করা তদন্তে সেনা কর্মকর্তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন।







