চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের দু’দফা জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ মার্চ) সকাল ৮টায় প্রথম ঈদ জামাতে চ্যানেল আই ও ইমপ্রেস গ্রুপের কর্মকর্তা-কর্মচারী এবং তেজগাঁও ও আশপাশের এলাকার মানুষজন অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে রাজধানীর সবশেষ জামাত হয় বেলা ১১টা ৩১ মিনিটে। নামাজ শেষে দেশ ও দেশের মানুষের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।







