চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে ‘আপোষহীনা’ সাবিলা নূর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ন ১২, এপ্রিল ২০২৩
বিনোদন
A A

স্থানীয় এক ঠিকাদার স্কুল নির্মাণ করতে গিয়ে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী ব্যবহার না করে রডের বদলে বাঁশ দেন! ইউএনও জানতে পেরে কাজ বন্ধ করেন। এতে করে ওই প্রভাবশালী ঠিকাদারের সঙ্গে তুমুলভাবে দ্বন্দ্বে জড়ান, ইউএনও-কে বিভিন্নভাবে হয়রানি করতে থাকেন।

এর মধ্যে ঘটে আরও বিভিন্ন ঘটনা, কিন্তু গল্পের শেষটা একেবারে অন্যরকম। তার কী হয়? জানতে হলে দেখতে হবে সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত টেলিফিল্ম ‘আপোষহীনা’। এটি নির্মাণ করেছেন অনন্য ইমন। টেলিফিল্মের গল্প ও চিত্রনাট্য করেন মেজবাহ উদ্দিন সুমন। এতে ইউএনও’র চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী সাবিলা নূর।

১৯৫২ এন্টারটেইনমেন্ট-এর ব্যানারে নির্মিত ‘আপোষহীনা’ ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আই-এর পর্দায় প্রচার হবে। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে এমনটাই জানানো হয়েছে।

টেলিছবিটি নিয়ে অনন্য ইমন জানান, ট্রলারে বালু উত্তোলন, পিলারে বাঁশ ঢুকানোর দৃশ্যটি সত্যি যেভাবে করে সেভাবে করেছি। স্কুলের একটি দৃশ্যে প্রায় হাজারও শিক্ষার্থীদের জড়ো করে শুটিং করেছি। এ গল্পটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। তাই স্ক্রিনে রিয়েলিটি রাখতে আয়োজনে কোনো কমতি রাখিনি।

সাবিলা নূর বলেন, আমি বেছে বেছে সামাজিক বার্তা থাকে এমন কাজগুলো বেশী করছি। সেদিক থেকে ‘আপোষহীনা’ খুবই স্পেশাল। তাছাড়া সংবাদ মাধ্যমের বরাতে আমরা এমন ঘটনা প্রায়ই জানতে পারি। আমি মনে করি, নাটকটি দেখে দর্শক অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা পাবেন।

‘আপোষহীনা’ নাটকে অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন ইয়াশ রোহান, চাষী আলম, মাসুম বাশার, জিয়াউল হাসান কিসলু, আনোয়ার প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য ইমনআনোয়ারইয়াশ রোহানঈদের নাটকচাষী আলমচ্যানেল আইজিয়াউল হাসান কিসলুটেলিফিল্মমাসুম বাশারলিড বিনোদনসাবিলা নূর
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যাম্পিয়ন ট্রফি সঙ্গী করে দেশে ফিরতে চান অর্পিতা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

যেভাবে জানা যাবে ভোট কেন্দ্রের নাম

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন এমপিদের শপথ নিয়ে যা জানালেন আইন উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT