চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে আসছেন ‘নায়ক’ অপূর্ব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ন ২০, জুন ২০২২
বিনোদন
A A

শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও সত্যিকারের নায়ক অপূর্ব। পথশিশুদের ইফতারসহ বিভিন্ন সময়ে মানবিকতার পরিচয় দেন এ অভিনেতা। তেমনই এক মানবিক ডাক্তার চরিত্রে অভিনয় করলেন ছোট পর্দার নামি তারকা অপূর্ব।

মাসরিকুল আলমের গল্পে এস আর মজুমদারের পরিচালনায় নির্মিত অপূর্ব অভিনীত এ নাটকের নাম ‘নায়ক’। যেখানে ডাক্তার চরিত্রে অভিনয় করেন অপূর্ব। তার বিপরীতে আছেন সাবিলা নূর। আরও আছেন সমু চৌধুরী, শাহবাজ সানিসহ অনেকে।

আসন্ন ঈদুল আযহায় চ্যানেল আই এর পর্দায় নাটকটি প্রচার হবে। এরপর পাওয়া যাবে চ্যানেল আইয়ের ইউটিউবেও।

নাটকের গল্পের ধারণা দিতে গল্পকার মাসরিকুল আলম জানান, একজন ডাক্তার শহরের লোভনীয় চাকরি ছেড়ে মফঃস্বলের মানুষের চিকিৎসায় নিজেকে বিলিয়ে দেন। মানুষের কল্যাণে বিলাসবহুল জীবন ছেড়ে পড়ে থাকেন নির্দিষ্ট অঞ্চলে।

ক্লিনিকে অতিরিক্ত ভাড়া, সরকারি অ্যাম্বলেন্স থেকে কমিশন বন্ধ, ভেজাল ঔষধ সবকিছুর বিরুদ্ধে সোচ্চারসহ বিভিন্ন অসঙ্গতি দূর করে সাধারণ মানুষের সেবা করতে থাকেন। এছাড়া গল্পের মধ্যে আরও সামাজিক সচেতনতার বার্তা থাকবে বলে জানা যায়।

তিনদিন শুটিংয়ের মাধ্যমে ইতোমধ্যেই অপূর্বর ‘নায়ক’ নাটকের শুটিং শেষ হয়েছে। একজন নায়ক হতে গেলে সিনেমা বা নাটকে নয়, বাস্তব জীবনে যে কেউ যে কোনো পেশায় থেকে ‘নায়ক’ হতে পারেন সেটাই অপূর্বর ‘নায়ক’ নাটকের মূল উপজীব্য।

Reneta

‘নায়ক’ হতে যাচ্ছে মাসরিকুল আলমের গল্পে দ্বিতীয় নাটক। এর আগে তিনি ‘নতুন করে শুরু’ নাটকের গল্প লিখেছিলেন। বলেন, নায়ক অন্যরকম এক গল্পের নাটক। গল্পটি যখন সাজাই, শুরু থেকে এই চরিত্রে অপূর্ব ভাইকে দেখতে পাচ্ছিলাম। ঈদে প্রচারের পর নাটকটি নিয়ে দর্শক আলোচনা করবেন বলে আমরা বিশ্বাস করি। সেই সঙ্গে পাবেন সচেতনার ইতিবাচক বার্তা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপূর্বঈদের নাটকচ্যানেল আইডাক্তারনায়কপর্দাবাস্তবলিড বিনোদনশাহবাজসমু চৌধুরীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬

জামালপুরে সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্ত কমিটি গঠন

মার্চ ২২, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

মার্চ ২২, ২০২৬

ঈদের দিনে হতাশা, পরদিনই ‘প্রিন্স’ নিয়ে উন্মাদনা!

মার্চ ২২, ২০২৬

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছোট ভাই মারা গেছেন

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT