চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পদাতিক’ ইতিহাসের পাতায় থেকে যাওয়ার মতো সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ন ১৭, মার্চ ২০২৩
বিনোদন
A A

সোনাই থেকে চাঁন মাঝি, রুপালি পর্দায় চরিত্র নিয়ে খেলা যেন অভিনেতা চঞ্চল চৌধুরীর নিত্য নৈমিত্তিক ঘটনা! ‘মনপুরা’ থেকে ‘হাওয়া’ এই যাত্রায় তিনি যে সিনেমাটিই করেছেন সেটি হয়ে গেছে মাইলফলক।

শুধু সিনেমা নয়, তকদীর, কারাগার দিয়ে বাংলা কনটেন্টে ওটিটির দুনিয়ায় চঞ্চল এখন সবচেয়ে নামী আর্টিস্ট!

সাফল্যের ধারাবাহিকতা চঞ্চল চৌধুরী অভিনয় করলেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির সিনেমা ‘পদাতিক’-এ। বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের জীবনীকে (বায়োপিক) কেন্দ্র করে নির্মিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

সিনেমাটির শুটিং প্রায় শেষ! এ নিয়ে চঞ্চল চৌধুরী বললেন, বহুদিন ধরে এ কাজটির প্রস্তুতি নিতে হয়েছে। শুটিংয়ে ভাষাগত সমস্যা ফেস করতে হয়েছে। কারণ মৃণাল সেন বাংলা ইংরেজি হিন্দি সব ভাষায় কথা বলতেন। এই চরিত্র ধারণ করতে আমার যতটুকু করার আমি চেষ্টা করেছি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় চঞ্চল এসেছিলেন ঢাকার একটি ফাইভ স্টার হোটেলে বাংলা ভাষার সবচেয়ে সমৃদ্ধ কনটেন্ট নির্ভর ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’র  ‘গালা ইভিনিং’-এ। সেখানেই তিনি চ্যানেল আই অনলাইনকে জানান, পদাতিক-এর শুটিং মোটামুটি শেষ পর্যায়ে।

চঞ্চলের কথা, বাংলাদেশের দর্শকও হয়তো এ বছর সিনেমাটি দেখতে পারবেন। কারণ মৃণাল সেনের বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরে। উপমহাদেশের কিংবদন্তী নির্মাতা ছিলেন মৃণাল সেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সাফল্য গাঁথা খুব বেশি মানুষ জানেন না। এই সিনেমায় সেইসব দিক উঠে আসবে।

Reneta

মাসখানেক আগে মৃণাল সেনের অবয়বে চঞ্চলের লুক প্রকাশিত হয়। সেগুলো দেখে অনেকের চোখ কপালে উঠেছিল! অনেকে বলছিলেন, ঠিক যেন মৃণাল সেনই হাজির হয়েছেন। সিনেমায় ছয়টি বয়সের লুক উঠে আসবে। চঞ্চল জানান, তার আগে শিশু বয়সে মৃণাল সেন এবং ইয়াং মৃণাল সেনের চরিত্রে দুজন অভিনয় করেছেন।

তিনি বলেন, ৩০-৩৫ বছর থেকে ৯০ বছর বয়স পর্যন্ত মৃণাল সেনের লুকগুলোতে আমাকে অভিনয় করতে হয়েছে। জন্ম থেকে মৃত্যু তার কাব্যময় জীবন উঠে এসেছে। যে কোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টায় কমতি থাকে না। পদাতিকে খুব সচেতনভাবে আমি সেরা চেষ্টাটা করেছি।

‘পদাতিক’ বানাচ্ছেন বিখ্যাত পরিচালক সৃজিত মুখার্জী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে চঞ্চল বলেন, সৃজিত মুখার্জি এর আগে তার বিভিন্ন কাজে প্রতিভার প্রমাণ দিয়েছেন। আমরা নিজেদের কাজগুলো দেখি, পছন্দ করি। তিনি এর আগে আমাকে নিয়ে একটি কাজ করতে চেয়েছিলেন। কিন্তু সেটি হয়নি। এবার সৃজিত গবেষণা ও যত্ন নিয়ে সিনেমাটি বানাচ্ছেন। আমার মনে হয় এই কাজটি ইতিহাসের পাতায় থেকে যাওয়ার মতো হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চঞ্চল চৌধুরীপদাতিকমৃণাল সেনলিড বিনোদনসিনেমাসৃজিত
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের বাইরে খেলতেও রাজি নিউজিল্যান্ড

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবেন আশরাফুল-নাফিসরা

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT