চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের জয়, ইউনাইটেডের বিদায়ের রাতে নকআউটে নাপোলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৬ পূর্বাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

শেষ মুহূর্তের লক্ষ্যভেদে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের সবকটি ম্যাচেই জয়ের ধারা অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। ক্ষীণ আশা থাকলেও বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পর্তুগিজ ক্লাব ব্রাগার সঙ্গে ২-০ গোলের জয়ে পরের রাউন্ডে পা দিয়েছে নাপোলি।

প্রতিপক্ষের মাঠ অলিম্পিয়াস্টেডিয়নে মঙ্গলবার রাতে ‘সি’ গ্রুপের খেলার প্রথমার্ধের লিড পাওয়ার বদলে উল্টো পিছিয়ে পড়ে রিয়াল। ৪৫ মিনিটে লুকা মদ্রিচের পেনাল্টি কিক প্রতিহত করেন ইউনিয়ন বার্লিনের গোলরক্ষক ফ্রেডরিক রনো। যোগ করা সময়ের প্রথম মিনিটে কেভিন ভল্যান্ডের গোলে কার্লো আনচেলত্তির দল পিছিয়ে যায়।

বিরতির পর ৬১ ও ৭২ মিনিটে জোসেলুর জোড়া গোলে লস ব্লাঙ্কোসরা এগিয়ে যায়। অ্যালেক্স ক্রাল ৮৫ মিনিটে নিশানাভেদ করে ম্যাচে সমতা টেনেছিলেন। তবে জুড বেলিংহামের পাসে ৮৯ মিনিটের মাথায় দানি সেবেলোস ডান পায়ের শটে বল জালে জড়ালে রিয়াল টানা ছয় ম্যাচ জিতে রিয়াল শেষ ষোলোর লড়াইয়ে নামবে।

গ্রুপের আরেক খেলায় ব্রাগার বিপক্ষে প্রথমার্ধেই ঘরের মাঠে দুই গোলের লিড পায় নাপোলি। নবম মিনিটে নিজেদের জালে বল জড়ান সেরদার সাতচি। এরপর ভিক্টর ওসিমেন ৩৩ মিনিটে বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে টেবিলের শীর্ষে রিয়াল। সমান খেলায় নাপোলির পয়েন্ট ১০।

ওল্ড ট্রাফোর্ডে ‘এ’ গ্রুপের ম্যাচের ৭০ মিনিটে হ্যারি কেনের বাড়ানো বল আদায় করে ডান পায়ের শটে গোলের দেখা পান কিংসলে কোমান। ম্যাচের একমাত্র গোলটিতেই ম্যানচেস্টার ইউনাইটেডের গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়। আরেক খেলায় গ্যালাতাসারের বিপক্ষে ১-০ গোলের জয়ে নকআউটের টিকিট কেটেছে এফসি কোপেনহেগেন।

Reneta

অপরাজিত থাকা বায়ার্ন ছয় ম্যাচে পেয়েছে ১৬ পয়েন্ট। সমান ম্যাচে কোপেহেগেন ৮ পয়েন্ট ঝুলিতে ভরেছে। গ্যালাতাসারে ৫ ও টেবিলের তলানিতে থাকা ইউনাইটেডের পয়েন্ট ৪।

পিএসভি আইন্দহোভেনের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে পা দিয়েছে ৯ পয়েন্ট পাওয়া আইন্দহোভেন। গ্রুপের আরেক ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে লেন্স।

‘ডি’ গ্রুপের খেলায় ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকেই গ্রুপপর্ব শেষ করেছে রিয়াল সোসিয়েদাদ। সমান পয়েন্ট পেলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়ে নকআউটে খেলবে ইন্টার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগনাপোলিম্যানচেস্টার ইউনাইটেডরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিকাগোতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুয়েট টিমের সাফল্য

মার্চ ৩১, ২০২৬

বল দখলে আধিপত্য রেখেও প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

মার্চ ৩১, ২০২৬

ইরানের কেশম দ্বীপে পানি শোধনাগারে হামলা

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর কাছে ৪৩ ঘণ্টা পর নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মার্চ ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ সাশ্রয়ে স্কুলে সাপ্তাহিক ছুটি বাড়ানোসহ ৮ পরিকল্পনা

মার্চ ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT