৩৬ দল থেকে চ্যাম্পিয়ন্স লিগে এখন টিকে থাকল কেবল ৮ দল। কোয়ার্টার ফাইনালের অপেক্ষায় এমৌসুমে ইউরোপ সেরার আট ক্লাব। বুধবার রাতে শেষ হয়েছে শেষ ষোলো, আগের থেকেই নির্ধারিত ছিল দ্বিতীয় রাউন্ডের স্লট থেকে কোন জয়ী দুদল শেষ আটে মুখোমুখি হবে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ ৬টি ক্লাব ছিল প্রিমিয়ার লিগ থেকে, কোয়ার্টার অবধি টিকে রয়েছে কেবল দুটি দল লিভারপুল এবং আর্সেনাল। স্পেন থেকে এখনও সবচেয়ে বেশি তিনটি দল টিকে আছে- রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনা। জার্মানি, পর্তুগাল এবং ফ্রান্স থেকে আছে একটি করে ক্লাব- বায়ার্ন মিউনিখ, পিএসজি এবং স্পোর্টিং লিসবন।
কোয়ার্টের ম্যাচগুলো দুই লেগে হবে, প্রতিটি দল হোম এবং অ্যাওয়েতে একটি করে ম্যাচ খেলবে। দুই লেগ মিলিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল যাবে সেমিফাইনালে।
প্রথম লেগের ম্যাচ গড়াবে এপ্রিলের ৭ এবং ৮ তারিখ, দ্বিতীয় লেগের ম্যাচগুলো হবে ১৪ এবং ১৫ তারিখ। ম্যাচ বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে।
কোয়ার্টারে কে কার প্রতিপক্ষ
৭ ও ১৫ এপ্রিল
রিয়াল মাদ্রিদ Vs বায়ার্ন মিউনিখ
আর্সেনাল Vs স্পোটিং লিসবন
৮ ও ১৪ এপ্রিল
লিভারপুল Vs পিএসজি
বার্সেলোনা Vs অ্যাটলেটিকো মাদ্রিদ


