চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিতল পিএসজি-রিয়াল, নকআউটে মিলান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১০ পূর্বাহ্ন ০৩, নভেম্বর ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

নকআউট পর্বে খেলা আগেই নিশ্চিত করেছিল পিএসজি। গ্রুপপর্বের শেষ খেলায় জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজেই ছিল ক্রিস্তোফ গালতিয়েরের দল। তবে অপ্রত্যাশিতভাবে গ্রুপ রানার্সআপ হয়ে তাদের শেষ ষোলোতে খেলতে হবে।

একই সময়ে এইচ গ্রুপের আরেক খেলায় ম্যাকাবি হাইফাকে ৬-১ গোলে উড়িয়ে দেয় বেনফিকা। তাতেই হিসাবের মারপ্যাঁচে পিএসজি হয়েছে গ্রুপ রানার্সআপ।

৬ ম্যাচ শেষে বেনফিকা ও পিএসজির পয়েন্ট সমান ১৪। দল দুটি তাদের গ্রুপ পর্বের দুই খেলাতেই ১-১ গোলে ড্র করেছিল। হেড টু হেডের লড়াই ছিল সমানে সমান। দুই দলই বল জালে জড়িয়েছে ১৬ বার, হজম করেছে ৭টি। তবে অ্যাওয়ে গোল বেশি দেয়াতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেনফিকা।

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাতে আলিয়াঞ্জ স্টেডিয়ামে হওয়া ম্যাচের ১৩ মিনিটে কাইলিয়ান এমবাপের গোলে লিড পায় ফ্রেঞ্চ জায়ান্টরা। ৩৯ মিনিটে লক্ষ্যভেদ করে খেলায় সমতা টানেন লিওনার্দো বনুচ্চি। বিরতির পর ৬৯ মিনিটে নুনো মেন্ডেস পিএসজির হয়ে জয়সূচক গোলটি করেন।

এফ গ্রুপের খেলায় সেল্টিককে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে খেলবে রিয়াল মাদ্রিদ।

৬ মিনিটে স্পটকিক থেকে লুকা মড্রিচ নিশানাভেদ করে রিয়ালের গোল উৎসব শুরু করেন। ২১ মিনিটে আবারো স্পটকিক থেকে গোল পায় কার্লো আনচেলত্তির দল। এবার নিশানাভেদ করেন রদ্রিগো।

Reneta

এরপর ৫১ মিনিটে মার্কো আসেনসিও, ৬১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র ও ৭১ মিনিটে ফেদেরিকো ভালভার্দে গোল পান। ৮৪ মিনিটে সেল্টিকের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন জোতা।

আরেক ম্যাচে শাখতার দোনেৎস্ককে ৪-০ গোলে হারিয়েছে এফ গ্রুপের রানার্সআপ হওয়া লেইপজিগ।

রিয়াল মাদ্রিদের ৬ ম্যাচে পয়েন্ট ১৩, লেইপজিগের ১২। শাখতার ৬ পয়েন্ট পেয়ে টেবিলের তিনে থেকে আসর শেষ করায় আগামী মৌসুমে তাদের ইউরোপা লিগে খেলতে হবে।

এদিকে, ই গ্রুপের ম্যাচে সলজবুর্গকে ৪-০ গোলে হারিয়ে নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছে এসি মিলান। আরেক খেলায় ডায়নামো জাগরেবের বিপক্ষে ২-১ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন চেলসি।

৬ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়েছে চেলসি। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ এসি মিলান।

সেভিয়াকে ৩-১ গোলে হারিয়ে জি গ্রুপের পয়েন্ট টেবিলে দাপট ধরে রাখল ম্যানচেস্টার সিটি।

মিনিটে ৩১ রাফা মিরের গোলে সেভিয়া এগিয়ে গিয়েছিল। বিরতির পর সমতা টানেন ম্যানসিটি একাডেমি থেকে উঠে আসা ১৭ বর্ষী রিকো লুইস। সিটির জার্সিতে এটি তার প্রথম গোল। ৭৩ মিনিটে আলভারেস সিটিকে এগিয়ে নেয়ার দশ মিনিট পর ব্যবধান বাড়ান রিয়াদ মাহরেজ।

কোপেনহেগেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেছে বরুশিয়া ডর্টমুন্ড।

৬ ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ১৪, ডর্টমুন্ডের পয়েন্ট ১০। সেভিয়া ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকায় আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলবে।

Jui  Banner Campaign
ট্যাগ: এসি মিলানচেলসিচ্যাম্পিয়ন্স লিগপিএসজিম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পবিত্র শবে বরাত: দেশের কল্যাণ প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভোরে ভূমিকম্পে কাঁপল দেশ

ফেব্রুয়ারি ৩, ২০২৬
অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT