চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের হার, বার্সার টেনেটুনে ড্র, কোয়ার্টারে এক পা বায়ার্ন-অ্যাটলেটিকোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৫ পূর্বাহ্ন ১১, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

মঙ্গলবার রাতে গড়িয়েছে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের লড়াই। তুলনামূলক শক্তিতে পিছিয়ে থাকা গ্যালাতাসারের বিপক্ষে হেরেছে লিভারপুল। শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে স্বস্তির ড্র করেছে বার্সেলোনা। টটেনহ্যামের বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আটালান্টার বিপক্ষে বায়ার্ন মিউনিখ বড় জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে।

‎আটালান্টার মাঠে ৬-১ গোলে জিতেছে বায়ার্ন। ম্যাচের ১২ মিনিটে বাভারিয়ানদের লিড এনে দেন জোসিপ স্ট্যানিসিচ, ২২ মিনিটে ব্যবধান দিগুণ করেন মাইকেল ওলিসে, ২৫তম মিনিটে বোর্ডে তৃতীয় গোল যোগ করেন সার্জি গ্যানাব্রে, নিকোলাস জ্যাকসন ৫২ মিনিটে চতুর্থ গোলটি করেন। ৬৪ মিনিটে জোড়া পূর্ণ করেন ওলিসে, এবং ৬৭ মিনিটে ব্যবধান বড় করেন জামাল মুসিয়ালা। ম্যাচের ৯০ মিনিট শেষে যোগ করা সময় আটালান্টার সান্ত্বনার গোলটি করেন মারিও পালাসিচ।

অন্য ম্যাচে নিউক্যাসলের মাঠে একের পর এক আক্রমণ চালায় বার্সা। ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে জ্যাকব মার্ফির ক্রসে বল জালে জড়ান স্বাগতিকদের হার্ভে বার্নস। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে পেনাল্টি পায় কাতালান ক্লাবটি, সেখানে থেকে লামিন ইয়ামাল গোল করলে সমতায় ফেরে বার্সেলোনা। শেষে পর্যন্ত ১-১ গোলে ড্র হয়।

ঘরের মাঠে ম্যাচের ষষ্ঠ মিনিটে গোল করেন অ্যাটলেটিকোর মারকোস লরেন্টে, ১৪তম মিনিটে ব্যবধান দিগুণ করেন অ্যান্টনিও গ্রিজম্যান। ১৫ মিনিটে আবার জালের দেখা পায় স্প্যানিশ দলটি, গোল করেন জুলিয়ান আলভারেজ। ২২ মিনিটে গোল করেন রবিন লে নরমান্ড। ৫৫ মিনিটে জোড়া পূর্ণ করেন আলভারেজ। ২৬ মিনিটে পেদ্রো পোরো এবং ৭৬ মিনিটে ডোমিনিক সোলাঙ্কে গোল করলে ব্যবধান কমে সফরকারীদের। অ্যাটলেটিকো ৫-২ গোলে জিতে যায়।

গ্যালাতাসারের মাঠে ১-০ গোলে হেরেছে লিভারপুল। সপ্তম মিনিটে মারিও লেমিনার গোলে জেতে দলটি। হেরে কিছুটা চাপে পড়ল অলরেড বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‎ বায়ার্ন মিউনিখঅ্যাটলেটিকো মাদ্রিদচ্যাম্পিয়ন্স লিগটটেনহ্যামবার্সেলোনালিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

লিভারপুলের হার, বার্সার টেনেটুনে ড্র, কোয়ার্টারে এক পা বায়ার্ন-অ্যাটলেটিকোর

মার্চ ১১, ২০২৬

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT