ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে অল্প কিছুক্ষণ পর শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানসিটি ও ইতালিয়ান লিগ সিরি আ’র ক্লাব ইন্টার মিলানের শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ইতিহাস গড়ে প্রথমবারের ইউরোপ সেরার মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে ম্যানচেস্টার সিটিকে ৩-২-৪-১ ফরমেশনে মাঠে নামাবেন দলটির কোচ পেপ গার্দিওলা। অপরদিকে ইন্টার মিলানের কোচ সিমোন ইনজাঘি শিরোপা নির্ধারণী ম্যাচে ৩-৫-২ ফরমেশনে ভরসা রাখছেন।
চ্যাম্পিয়ন্স লিগে কখনও মুখোমুখি হয়নি সিটি ও ইন্টার। তবে দু’বার মুখোমুখি হওয়ার ইতিহাস আছে। যাতে একবার করে জয়ের স্বাদ নিয়েছে উভয় দলই।
ম্যানচেস্টার সিটির শুরুর একাদশ: এডারসন (গোলরক্ষক), রুবেন দিয়াস, নাথান আকে, ম্যানেয়েল আকাঞ্জি, রদ্রি, জন স্টোনস, জ্যাক গ্রিলিশ, বের্নার্দো সিলভা, আর্লিং হালান্ড, ইলকাই গুনডোয়ান, কেভিন ডি ব্রুইনে।
ইন্টার মিলানের শুরুর একাদশ: আন্দ্রে ওনানা (গোলরক্ষক), ফ্রান্সেসকো অ্যাসারবি, আলেসান্দ্রো বাস্তোনি, মাত্তিও দারমিয়ান, হাকান ক্যালহানোগ্লু, নিকোলো বারেল্লা, মার্সেলো ব্রোজোভিচ, ফেদেরিকো দিমারকো, ডেনজেল ডামফ্রিস, লৌতারো মার্টিনেজ, এডিন জেকো।








