চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিকে কোয়ার্টারে নিলেন এমবাপে, বায়ার্নকে কেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৮ পূর্বাহ্ন ০৬, মার্চ ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন কাইলিয়ান এমবাপে। আলোচনায় আছে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন ফরাসি তারকা। এসবের মধ্যেই দারুণভাবে জ্বলে উঠেছেন তিনি। রিয়াল সোসিয়েদাদকে আবারও হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে তুলেছেন পিএসজিকে। রাতের আরেক ম্যাচে হ্যারি কেনের জোড়া গোলে লাৎসিওকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ।

রিয়াল সোসিয়েদাদের মাঠে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে পিএসজি। প্যারিসের দলটির দুটি গোলই করেছেন এমবাপে। প্রথম লেগেও দুই গোল দিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা, এক গোল করেছিলেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এমবাপে। দুই লেগ মিলিয়ে সোসিয়েদাদকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে লুইস এনরিকের দল।

ম্যাচের ১৫ মিনিটে উসমানে ডেম্বেলের থেকে বল পেয়ে জালে জড়ান ২৫ বর্ষী এমবাপে। দ্বিতীয়ার্ধের শুরুতে লিং কাং-ইনের বাড়ানো বল নিয়ে বক্সে ঢুকে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ সময়ে মিকেল মেরিনোর গোলে স্বাগতিকদের পরাজয়ের ব্যবধান কমেছে শুধু।

এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় ওঠা সবশেষ আটবারের মধ্যে তৃতীয়বার কোয়ার্টার ফাইনালে উঠল পিএসজি। আগের দুবারের মধ্যে ২০১৯-২০ মৌসুমে ফাইনাল এবং ২০২০-২১ আসরে সেমিফাইনালে খেলেছিল দলটি।

একই সময়ে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ ষোলোর ফিরতি লেগে লাৎসিওকে ৩-০ গোলে হারায় বায়ার্ন। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে থমাস টুখেলের দল। চলতি আসরে আট ম্যাচে ৬ গোল করে পিএসজির এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন কেন।

সাম্প্রতিক খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া বায়ার্ন বুন্দেসলিগা শিরোপা ধরে রাখার অভিযানে ১০ পয়েন্টে পিছিয়ে। গত মাসে লাৎসিওর মাঠে হারের পর চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল জার্মানির দলটি। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ইউরোপের ছয়বারের চ্যাম্পিয়ন দলটি।

Jui  Banner Campaign
ট্যাগ: এমবাপেচ্যাম্পিয়ন্স লিগটুখেলপিএসজিবায়ার্নবুন্ডেসলিগালিগ ওয়ানলিড স্পোর্টসলুইস এনরিকহ্যারি কেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ওজন কমাতে চীনের তরুণ প্রজন্ম খাচ্ছে প্লাস্টিক!

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

হোপের ৭৫, চারে চার উইন্ডিজের

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রমজানের শুরুতে দেশে আবারও ভূমিকম্প

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

এশিয়ান কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভ কামনা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT