চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবের সাথে মিল রেখে বিভিন্ন জেলায় ঈদ পালন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ন ২৮, জুন ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

সৌদি আরবের সাথে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা।

চ্যানেল আই প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিভিন্ন জেলায় ঈদের চিত্র-

কিশোরগঞ্জ:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার একটি গ্রামে ঈদুল আযহা উদযাপন হয়েছে।

আজ বুধবার (২৮ জুন) সকাল ৮টায় উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া উত্তরপাড়া আবু বক্কর সিদ্দিক (রাঃ) জামে মসজিদে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আব্দুল্লাহ মাসুম।

বরিশাল:

Reneta

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশাল বিভাগের ৭৩টি মসজিদে ঈদুল আযহার আগাম জামাত অনুষ্ঠিত হয়েছে। এরা চট্টগ্রামের চন্দনাইশ এলাহবাদ জাহাগীরিয়া শাহসুফি দরবার শরীফের অনুসারী। প্রায় শতাধিক বছর ধরে এভাবে ঈদ উদ্‌যাপন করে আসছেন তারা।

নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের পূর্ব হরিনাফুলিয়া চৌধুরী বাড়ী শাহ-মমতাজিয়া জামে মসজিদ ও ২৩ নং ওয়ার্ডের তাঁজকাঠী হাজী বাড়ী শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় আগাম ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় । এছাড়াও বরিশালের বাবুগঞ্জের বিভিন্ন এলাকায় আগাম ঈদ পালন করেন এসব অনুসারীর।

বিভাগের অন্তত ২০ হাজার পরিবারের ১ লাখ মানুষ আগাম ঈদ উদযাপন করছেন।

নোয়াখালী:

নোয়াখালীর ৪টি মসজিদে প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করা হয়েছে।

বুধবার সকাল ৮- ৯টার দিকে জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার ৪টি মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন মুসল্লিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ী জামে মসজিদ, জিরতলী ইউপির ফাজিলপুর গ্রামে দায়রা বাড়ী দরজায় মসজিদে ঈদের একটি করে জামাত অনুষ্ঠিত হয়। অপরদিকে, নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার পশ্চিম শাহপুর দারোগা বাড়ির দরজা ও তারা মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

দিনাজপুর:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে আগাম ঈদ উদযাপন করছেন পাঁচটি উপজেলার প্রায় দুই হাজার পরিবার।
ঈদ উদযাপনে আজ বুধবার (২৮ জুন) সকাল ৮টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে ঈদুল আযাহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মোঃআবু বকর সিদ্দিক।

এই নামাজে প্রায় দুই শতাধিক পরিবার এ জামাতে অংশ নেন। জামাতে নারীদের পৃথক নামাজের ব্যবস্থা করা হয়।

চাঁদপুর:

বিশ্বের যে কোন প্রান্তে চাঁদ দেখার ওপর ভিত্তি করে চাঁদপুরের বিভিন্ন স্থানে আজ ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। সকাল সাড়ে ৮টায় হাজীগঞ্জ উপজেলার সাদ্র দরবার শরীফের ঈদগাহ ময়দানে ঈদের জামাতের ইমামতি করেন পীর আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

৯৫ বছর আগে ১৯২৮ সালে সাদ্র দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা ইছহাক বাংলাদেশে মধ্যপাচ্যের সাথে মিল রেখে ঈদ, রোযাসহ ধর্মীয় ইবাদত পালনের প্রচলন করেন। জেলার হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উপজেলার ৫০টি গ্রামসহ দেশের বিভিন্ন জেলায় ঈদ উদযাপিত হচ্ছে।

জামালপুর:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যর সাথে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৬টি গ্রামের ঈদুল আযহা উদযাপিত হচ্ছে।

আজ সকাল সাড়ে ৮টায় সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া জামে মসজিদ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন।

ইমাম আজিম উদ্দিন মাস্টার জানান, প্রতিবছরই মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে তারা ঈদুল ফিতর এবং ঈদুল আযহার নামাজ আদায় করে থাকেন। দুই শতাধিক নারী-পুরুষ এই নামাজে অংশগ্রহণ করেন।

টাঙ্গাইল:

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে ঈদুল আযহা উদযাপন করেছে কয়েকটি পরিবার।

আজ সকাল ৮টার সময় উপজেলার শশীনাড়া গ্রামের ৩৬টি পরিবার ঈদ পালন করে। যদি ওই এলাকার স্থানীয়রা জানিয়েছে, ১৭টি পরিবার সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন করেছে।

স্থানীয় ঈমান আব্দুর রহমান স্বাধীন জানান, সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে প্রায় ১শ মুসল্লি অংশগ্রহণ করেন। তিনি ঈদের নামাজে ইমামতি করেন। নামাজ শেষে ভ্রাতৃত্ব সৌহার্দ্য সৃষ্টির লক্ষ্যে কোলাকুলি করেন মুসল্লিরা। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন মুসল্লিরা।

লাউহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান জানান,শশীনাড়া একটি ছোট গ্রাম। এই গ্রামে শতাধিক মানুষের বসবাস। এই গ্রামের একটি সমাজের শতাধিক মানুষ সৌদির সাথে মিল রেখে একদিন আগে ঈদ উদযাপন করে। আমি শুনেছি ১০-১২ বছর ধরে এই গ্রামের বেশ কিছু পরিবার ঈদ উদযাপন করে আসছে।

প্রসঙ্গত, ২০১২ সাল থেকে এ গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদ উদযাপন
শেয়ারTweetPin

সর্বশেষ

আল-হিলালকে এশিয়ার ‘রিয়াল মাদ্রিদ’ বললেন বেনজেমা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

ভারতের বিপক্ষে ফাইনাল কঠিন হবে: বাটলার

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জামায়াত ক্ষমতায় এলে বৃদ্ধ ও শিশুদের চিকিৎসা ফ্রি থাকবে: অধ্যাপক মুজিবুর

ফেব্রুয়ারি ৪, ২০২৬

জাহানারার ৪ অভিযোগের দুটিতে সত্যতা পেয়েছে বিসিবির তদন্ত কমিটি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
নির্বাচন কমিশন ভবন ছবি: সংগৃহীত

যেসব জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোট হয়নি

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT