চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে যে চমক দেখালেন কেট ব্ল্যানচেট!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৮ অপরাহ্ন ২১, মে ২০২৪
বিনোদন
A A

অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সোচ্চার হলিউডের অস্কার জয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট। বর্তমানে তিনি আছেন ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে। একদিন আগেই উৎসবে দেখানো হয়েছে অভিনেত্রীর নতুন ছবি ‘রিউমারস’।

তবে সেই ছবির জন্য নয়, বিশ্বব্যাপী নতুন করে কেট ব্ল্যানচেট আলোচনায় আসলেন অন্য কারণে! কানের লাল গালিচায় হেঁটেছেন অস্ট্রেলিয়ান এই তারকা অভিনেত্রী। তার এই উপস্থিতিই যেন অন্যরকম এক প্রতিবাদ হয়ে ঝড় তুললো গোটা বিশ্বে! কারণ, তিনি পোশাকের সাথে জড়িয়ে নিয়েছেন ফিলিস্তিনের পতাকা!

কীভাবে? না, তিনি সরাসরি ফিলিস্তিনের পতাকায় নিজের পোশাক তৈরী করেননি। বরং তার জন্য অন্যরকম এক টেকনিক ব্যবহার করে তাক লাগিয়ে দিয়েছেন!

ফিলিস্তিনের পতাকায় চারটি রং, কিন্তু কেট যে গাউনটি পরে লাল গালিচায় দাঁড়ান- তার রং তিনটি। কালো, সাদা, সবুজ!গাউনের সামনের দিকটা পুরোটা কালো, পেছনে সাদার মতো বেবি পিঙ্ক আর ট্রেইলের ভেতরের অংশে সবুজ। লাল রংটা কি তবে নেই? টেকনিকটা কেট ব্ল্যানচেট সেখানেই কাজে লাগিয়েছেন!

যে লাল রঙের উপর তিনি দাঁড়িয়ে ফটোসাংবাদিকদের পোজ দিচ্ছিলেন, সেইটাকেই মুহূর্তে ফিলিস্তিনের পতাকার রং করে দিলেন! উপস্থিত সবাই অবাক হন! মূলত ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা দিতেই এই কাণ্ডটি ঘটান কেট!

অভিনয়ের বাইরে বরাবরই একজন মানবাধিকার কর্মী কেট ব্ল্যানচেট। শুধু নারী অধিকার নয়, যেকোনো যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার এই অভিনেত্রী। গেল বছরের শেষ দিকে গাজায় ইজরায়েলে সংঘাতের বিরুদ্ধেও তিনি আওয়াজ তুলেন। যুদ্ধ থামাতে অপরাপর সচেতন হলিউড তারকাদের সাথেও তিনিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসবকেট ব্লানচেটকেট ব্ল্যানচেটপতাকাফিলিস্তিনলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কর্মসূচি শুরু

এপ্রিল ৫, ২০২৬

মায়োর্কার বিপক্ষে হারের দোষ নিজেকে দিচ্ছেন রিয়াল কোচ

এপ্রিল ৫, ২০২৬

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার

এপ্রিল ৫, ২০২৬

মিয়ামির নতুন মাঠে প্রথম গোল মেসির, সুয়ারেজের গোলে পয়েন্ট বাঁচল

এপ্রিল ৫, ২০২৬

অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল থেকে ৭ পয়েন্ট এগোলো বার্সা

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT