চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হজযাত্রীদের জন্য বিশেষ সেবা চালু রেখেছে ‘নগদ ইসলামিক’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ন ২৯, জুন ২০২২
অর্থনীতি
A A

আসন্ন পবিত্র হজ উপলক্ষে সম্মানিত হজযাত্রীদের জন্য নানা রকম সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ‘নগদ ইসলামিক’। সম্পূর্ণ শরিয়া পর্যবেক্ষক কমিটির তত্ত্বাবধানে পরিচালিত এই প্ল্যাটফর্মে হজ যাত্রীরা পবিত্র হজ সম্পর্কিত সব ধরনের তথ্য বিবরণীসহ যেকোনো ধরনের প্রশ্ন ও হজ সম্পর্কিত সমস্যার সমাধান পাবেন হটলাইন নম্বরে।

একজন হজযাত্রী যেন ইসলামিক বিধিনিষেধ অনুযায়ী সম্পূর্ণ শুদ্ধভাবে হজ পালন করতে পারেন, সেদিক বিবেচনা করে যাবতীয় খুঁটিনাটি তথ্য এবং সুবিধা নিয়ে সাজানো হয়েছে ‘নগদ ইসলামিক’-এর এবারের আয়োজন।

এ উপলক্ষ্যে আশকোনার হজ ক্যাম্পে হজযাত্রীদের জন্য বিশেষ বুথ স্থাপন করেছে ‘নগদ ইসলামিক’। হজ সম্পর্কিত যেকোনো প্রয়োজনে নির্দেশিকায় দেওয়া দুইটি হটলাইন নম্বর, +৮৮০১৭৮৬০৮৩০৭৪ (ইমো) ও +৮৮০১৭৯৩৪০৭০৪৪ (হোয়াটসঅ্যাপ) যোগাযোগ করতে পারবেন। এই হটলাইন নম্বরের মাধ্যমে হজ সম্পর্কিত যেকোনো তথ্য জানার জন্য ‘নগদ ইসলামিক’-এর শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতির সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন সম্মানিত হাজীরা।

হজযাত্রীদের যাত্রার সময়ে তাৎক্ষণিক শরিয়াহভিত্তিক লেনদেনের সুবিধা ছাড়াও প্রত্যেক হজযাত্রীকে পবিত্র হজ এবং ওমরাহর সংক্ষিপ্ত ব্যাখ্যা, ইহরাম, তাওয়াফ, হজের ফরজ ও ওয়াজিব সংবলিত বিশেষ একটি হ্যান্ডআউট বা নির্দেশিকা প্রদান করা হচ্ছে। নির্দেশিকাটি পড়লে পবিত্র হজ সম্পর্কিত সব ধরনের প্রাথমিক বিষয় সম্পর্তে জানতে পারবেন হজযাত্রীরা। এ ছাড়া হজের সময়ে তীব্র গরমে একটু স্বস্তি দিতে হাজীদের উপহার হিসেবে ‘নগদ ইসলামিক’-এর পক্ষ থেকে থাকছে বিশেষ গ্লিসারিন।

পাশাপাশি হজ এবং ওমরাহ পালনকারীদের কথা মাথায় রেখে হজ সম্পর্কিত সব ধরনের কনটেন্ট নিয়ে সাজানো হয়েছে ‘নগদ ইসলামিক’ অ্যাপ এবং ওয়েবসাইট। ‘নগদ ইসলামিক’-এর ওয়েবসাইটে থাকছে হজ সম্পর্কিত বিস্তারিত আট পর্বের বিশেষ ভিডিও কনটেন্ট। ১০ মিনিটের প্রতিটি কন্টেন্টে রয়েছে হজ পালনের যাবতীয় সব গাইডলাইন। হজযাত্রীরা নিজেদের সুবিধা অনুযায়ী হজযাত্রার আগে কনটেন্টগুলো দেখে নিলে কোনো ধরনের সমস্যা অথবা দ্বিধায় পড়বেন না। ‘নগদ ইসলামিক’-এর সকল কনটেন্ট ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত।

হজযাত্রীদের জন্য বিশেষ এই সেবার বিষয়ে ‘নগদ’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য রাহেল আহমেদ বলেন, ‘সম্মানিত হজযাত্রীদের জন্য আমরা বিশেষ এই সেবা চালু রেখেছি, কারণ আমরা গত তিন বছর ধরে এ দেশে শরিয়াহভিত্তিক লেনদেন সেবা পরিচালনা করছি। আমাদের এই উদ্যোগের ফলে সম্মানিত হাজীরা কিছুটা হলেও উপকৃত হবেন বলে আমরা বিশ্বাস করি।’

Reneta

মোবাইল ফোনের মাধ্যমে ডিজিটাল ইসলামিক আর্থিক সেবার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ‘নগদ ইসলামিক’। গত তিন বছর ধরে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের আস্থা অর্জন করেছে এই সেবাটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পবিত্র হজহজযাত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাসমান ড্রাম সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ শিশু

মার্চ ২১, ২০২৬

মুক্তি পেয়েই যত রেকর্ড গড়লো ‘ধুরন্ধর ২’!

মার্চ ২১, ২০২৬

উৎসব-আনন্দ-উদ্দীপনায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

মার্চ ২১, ২০২৬

টেলিফোনে সাংবাদিক আনিস আলমগীরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ২১, ২০২৬

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতেছে বাংলাদেশ

মার্চ ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT