চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাছ কাটার ফলে বিএনপি থেকে বহিষ্কার, গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

দল ক্ষমতায় আসার পর নিজের ক্ষমতা দেখিয়ে বাড়ি যাওয়ার পথ সহজ করতে গাছ কাটার কারণে দল থেকে আগে বহিষ্কৃত এবং পরে গ্রেপ্তার হয়েছেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর।

বিএনপি বলছে, দলের সকলের জন্য এটা পরিস্কার হুঁশিয়ারি যে, আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে।

আজ বুধবার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপির প্রেস উইং থেকে সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে। ব্যক্তিগত গাড়ি চলাচলের পথ সুগম করতে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে এসব গাছ সাবাড় করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কাটা হয়।

এ ঘটনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়। গতকাল মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন প্রতিরোধে রোপণ করা প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে। নিজ বাড়িতে গাড়ি নিয়ে যাতায়াত সহজ করতে তিনি এ কাজ করেছেন, যা দলীয় নীতি ও শৃঙ্খলার পরিপন্থি।

Reneta

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাহিদুল আলম জাহাঙ্গীরের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের সাংগঠনিক দায়িত্ব স্থগিত থাকবে।

বিষয়টি নিয়ে গতকাল মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাক বলেন, ‘গাছ কাটার বিষয়ে মিঠামইন উপজেলা সদরের সরকারহাটি গ্রামের আঙ্গুর মিয়াসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।’

এ ঘটনার পরদিনই বহিষ্কৃত থানা সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা করলো আইনশৃঙ্খলা বাহিনী।

Jui  Banner Campaign
ট্যাগ: উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকিশোরগঞ্জগ্রেপ্তারবহিষ্কারমিঠামইন
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT