চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদারীপুরে ১৯ জন নিহতের ঘটনায় বাস মালিকের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ন ২০, মার্চ ২০২৩
- সেমি লিড, জনপদ, মাদারীপুর
A A

মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস খাদে পড়ে হতাহতের ঘটনায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটি ঘটনাস্থলে যাচ্ছে।

রোববার ১৯ মার্চ দিনগত রাত ২টার দিকে হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত দাস মামলাটি করেন। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন শিবচর থানার ওসি মো. আনোয়ার হোসেন।

ওসি জানান, বাসটির যান্ত্রিক ত্রুটি আর বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে উল্লেখ করে থানায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষসহ অজ্ঞাতদের আসামি করে মামলা করে হাইওয়ে পুলিশ।

এর আগে, বাস দুর্ঘটনার সঠিক কারণ জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক রহিমা খাতুন বলেন, যাত্রীবাহী বাস দুর্ঘটনার বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) পল্লক কুমার হাজরাকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, এই কমিটিতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা থাকবে। আগামী দুই কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে দুর্ঘটনার কারণসহ বিস্তারিত অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার সকালে ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি খুলনা থেকে ঢাকায় আসার পথে পদ্মাসেতুর আগে দুর্ঘটনায় পড়ে। ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছলে সামনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নিচে পড়ে যায়। এঘটনায় ১৯জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন।

Jui  Banner Campaign
ট্যাগ: বাস খাদেমাদারীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন সালেহ শিবলী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম মারা গেছেন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শুরু হলো পবিত্র মাহে রমজান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT