চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল ম্যাপ দেখে নির্মাণাধীন সেতু দিয়ে গাড়ি নদীতে, নিহত ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ন ২৫, নভেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের উত্তরপ্রদেশের বেরেলিতে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ভাইসহ তিনজন। তারা গুগল ম্যাপ ব্যবহার করে দিকনির্দেশনা অনুসরণ করার সময় গাড়িসহ একটি নির্মাণাধীন সেতু থেকে রামগঙ্গা নদীতে পড়ে যান।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, বাদাউনের দাতাগঞ্জ থেকে ফরিদপুরের দিকে যাবার সময় গাড়িটি ৫০ ফুট নিচে নদীতে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় রোববার সকালে আল্লাপুর গ্রাম থেকে গাড়িটি উদ্ধার করা হয়।

গাড়ির যাত্রীরা গুরুগ্রামের বাসিন্দা। শনিবার তারা বেরেলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তা অচেনা হওয়ায়, গুগল ম্যাপ অনুসরণ করছিলেন তারা। কিন্তু জিপিএস ভুল নেভিগেশন করে নির্মাণাধীন সেতুর রাস্তা দেখায়। চালকও সেই পথই অনুসরণ করে এবং ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায়।

পরের দিন অর্থাৎ রোববার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা করলেও, গাড়ির দরজা খুলে দেখেন, ভেতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয়েছে। পরে পুলিশে খবর দেয়া হয়।

জানা গেছে, সেতুটি গত বছর ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এখনও মেরামতের কাজ চলছিল। সেতুটির কাছে কোনো উপযুক্ত ব্যারিকেড বা সতর্কতামূলক সাইনবোর্ড ছিল না। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে স্থানীয় কর্তৃপক্ষ ও গণপূর্ত বিভাগ অসম্পূর্ণ সেতুতে যাতায়াত বন্ধে কোন ব্যবস্থা নেয়নি।

নিহতদের পরিবারের দাবি, গুগল ম্যাপের ভুল নির্দেশনা এবং সেতুর আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে এবং তারা দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাড়িগুগল ম্যাপনির্মাণাধীন সেতু
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রকল্প উদ্বোধন, উপকারভোগীদের মোবাইলে পৌঁছাল অর্থ

মার্চ ১০, ২০২৬

ঈদযাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT