চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাভারে শ্বাসরোধ করে গাড়ি চালককে হত্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ন ২২, মার্চ ২০২৩
অপরাধ, জনপদ, ঢাকা
A A

জাকির হাসান, সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় আতিকুল ইসলাম আতিক নামের (৫০) নামের এক গাড়ি চালককে হাত পা বেধে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২২ মার্চ) সকালে ক্ষত বিক্ষত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এবিষয়ে আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা কী কারণে তাকে হত্যা করেছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশ জানায়,গভীর রাতে আশুলিয়ার জামগড়ার রূপায়ন এলাকায় আতিকুল ইসলাম আতিক নামের ওই গাড়ি চালককে হাত পা বেধে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃওরা লাশ একটি মাঠের মধ্যে রেখে পালিয়ে যায়। পরে সকালে এলাকাবাসী তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এঘটনায় ওই এলাকায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানায়, রূপায়ান এলাকায় উঠতি বয়সী কিশোর গ্যাং সদস্যদের আনা গোনা বেড়ে গেছে, তারা নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা, তা তদন্তের দাবি জানিয়েছেন। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে কাজ করছে পুলিশ।

অপরদিকে সম্প্রতি আশুলিয়ার সেনওয়ালিয়া এলাকায় অটোরিকসা চালককে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের ঘটনায় দুই হত্যাকারীকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশুলিয়াসাভার
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মার্চ ২৬, ২০২৬
রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

মার্চ ২৬, ২০২৬

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

মার্চ ২৬, ২০২৬

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT