টাঙ্গাইলে বাণিজ্যিকভাবে ক্যাপসিক্যাম আবাদ শুরু হয়েছে। বিশেষ করে উঁচু জমিতে ফলন বেশ আশাব্যঞ্জক। স্থানীয় কৃষকরা ধান বা গতানুগতিক সবজির বদলে উচ্চমূল্যের এই ফসল চাষে আগ্রহী হচ্ছেন। অনেক তরুণ উদ্যোক্তা বিদেশে আধুনিক কৃষিপদ্ধতি দেখে এসে নিজ এলাকায় ক্যাপসিক্যাম আবাদ করে লাভের মুখ দেখছেন। তাদের মধ্যে একজন চান মিয়া। ক্যাপসিক্যামের আবাদ করে এলাকায় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন।
