চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা বৃষ্টিতে রাজধানীর বাজার অস্থির: নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ন ০৮, আগস্ট ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A

টানা কয়েক সপ্তাহের বৃষ্টিতে রাজধানীর নিত্যপণ্যের বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। শাকসবজি, পেঁয়াজ, ডিম, মুরগি ও মাছের দাম একযোগে বেড়েছে। ক্রেতারা অভিযোগ করছেন, ব্যবসায়ীরা ‘বৃষ্টির অজুহাত’ দেখিয়ে লাগামহীনভাবে দাম বাড়াচ্ছেন।

শুক্রবার (৮ আগস্ট) কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজার ঘুরে দেখা গেছে, বেগুন, শসা ও গাজরের দাম কেজিতে ১০০ টাকার ঘর ছাড়িয়েছে। বেগুন ও শসা ১০০–১২০ টাকা, গাজর ১২০, টমেটো ১৪০–১৫০, করলা ৮০, ঢ্যাঁড়শ ৬০, পেঁপে ৩০ ও আলু ২৫ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ কেজিতে ১৪০–২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা জানিয়েছেন, বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে শাকসবজির ক্ষতি হয়েছে, সরবরাহও কমেছে। ফলে পাইকারি ও খুচরা-দুই বাজারেই দাম বেড়েছে।

পেঁয়াজের দামও হঠাৎ বেড়েছে। এক সপ্তাহ আগে কেজি ৬০–৭৫ টাকা থাকলেও বর্তমানে ৮০–৮৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, কৃষকের ঘরে থাকা অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, বৃষ্টির কারণে পরিবহনেও বিঘ্ন ঘটছে।

ডিম ও মুরগির দামও বেড়েছে। ফার্মের লাল ডিম ডজনপ্রতি ১৩৫-১৪০ টাকা, সাদা ডিম ১২৫ টাকা। ব্রয়লার মুরগি কেজি ১৭০-১৮০ টাকায়, সোনালি মুরগি ৩০০-৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও প্রভাব পড়েছে। এক কেজি ওজনের ইলিশের দাম কিছুটা কমে ২২শ’ থেকে ২৪শ’ টাকায় নেমেছে। তবে বোয়াল, কোরাল, আইড়, পাবদা ও শিংয়ের দাম কেজিতে ২০-৫০ টাকা বেড়েছে।

Reneta

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চার মাস কমার পর জুলাইয়ে আবারও মূল্যস্ফীতি বেড়েছে। খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৬ শতাংশে, সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৫৫ শতাংশে। অর্থনীতিবিদরা বলছেন, বর্ষা ও বন্যায় সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

ক্রেতারা মনে করছেন, বাজার মনিটরিং জোরদার না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারওয়ানবাজারের পরিবারের জন্য বাজার করতে আসা কবির হোসেন বলেন, ‘বাজার কিছুদিন আগেও সহনীয় ছিল, এখন আবার জ্বালাও-পোড়াও অবস্থা।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাজারবাজারদর
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার অস্ট্রেলিয়ায় পৌঁছে গেল ‘বনলতা এক্সপ্রেস’!

মার্চ ২৭, ২০২৬

পদ্মা নদীতে বাস পড়ে নিখোঁজদের খোঁজে আবারও অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস

মার্চ ২৭, ২০২৬

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের শপথ

মার্চ ২৭, ২০২৬

কোচের আস্থায় না থাকলেও সতীর্থকে পাশে পাচ্ছেন নেইমার

মার্চ ২৭, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মহানবীকে (সা.) নিয়ে ফেসবুকে কটূক্তি

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT