কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ক্ষমতাসীন লিবারেল পার্টির বাংলাদেশী কানাডিয়ান নেতারা। শুভেচ্ছা বিনিময়ে তারা বাঙালি অধ্যুষিত টরন্টোতে প্রধানমন্ত্রীকে আসার আহবান জানান। এর আগে বক্তব্যে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমিয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক করে শক্তিশালী কানাডা গড়ার তাগিদ দেন মার্ক কার্নী। কানাডার রাজধানী অটোয়া থেকে আরও জানাচ্ছেন সঞ্জয় চাকী।







