চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাসের সময় ক্যাম্পাস থাকবে ফাঁকা, সব শিক্ষার্থী থাকবে শ্রেণিকক্ষে: ইবি উপাচার্য

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৭:০২ অপরাহ্ন ০৫, অক্টোবর ২০২৪
- সেমি লিড, শিক্ষা
A A

ক্লাস টাইমে শিক্ষার্থীরা দলবেঁধে আড্ডা দিচ্ছে এমনটি দেখতে চাই না উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ক্লাস টাইমে সমস্ত ক্যাম্পাস ফাঁকা থাকবে, সব শিক্ষার্থী থাকবে ক্লাসে।

শনিবার (৫ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ এস এম (আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি) স্টুডেন্ট চ্যাপ্টার, ইবির উদ্বোধন এবং মাইক্রোবায়োলজি কুইজ প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এদিন দুপুর ১২টায় পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে শুরু হওয়া এই অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা ক্লাস টাইমে ক্লাসে থাকবে, কিন্তু বর্তমানে দেখা যায় তারা দলবদ্ধ হয়ে বসে আড্ডা দিচ্ছে বিষয়টি দেখতে দৃষ্টিকটু। ক্লাস টাইমে পুরো ক্যাম্পাস থাকবে ফাঁকা। শিক্ষক এবং শিক্ষার্থীরা থাকবে তাদের নির্ধারিত ক্লাস রুমে।

ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়ে যারা রিসার্চ করবেন, জার্নাল পাবলিকেশন্স করবেন তাদের ইনসেভটিভ বাড়িয়ে দেয়ার জন্য। গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে তিনি ছাত্র এবং শিক্ষকদের সহযোগিতা কামনা করেন।

ভাইস চ্যান্সেলর বলেন, পোস্ট-পজিশন এগুলো অটোমেটিক্যালি আসে। শিক্ষকরা, আপনারা এজন্য লালায়িত হবেন না, আপনাদের লক্ষ্য থাকবে একজন ভালো শিক্ষক, ভালো প্রফেসর হওয়ার।

Reneta

তিনি বলেন, শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের যদি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না হয়, তাহলে শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবে না।

Jui  Banner Campaign
ট্যাগ: ইবি উপাচার্যইসলামী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

জরিমানা হবে না বাংলাদেশের, মিলবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

পদত্যাগ করলেন বার্সা সভাপতি লাপোর্তা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

রেকর্ড দামে বিক্রি হল পিএসএলের দল

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নতুন সাংসদের অপেক্ষায় ন্যাম ভবন, চলছে শেষ মুহূর্তের সংস্কার

ফেব্রুয়ারি ৯, ২০২৬

পাকিস্তানকে ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অনুরোধ বিসিবি সভাপতির 

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT