চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যসেবা বিষয়ক গোলটেবিল আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ন ০৪, জুলাই ২০২৪
স্বাস্থ্য
A A

জলবায়ু পরিবর্তনের কারণে প্রান্তিক জনগোষ্ঠী নানাবিধ স্বাস্থ্য সমস্যা ভুগছেন। পানির লবনাক্ততার কারণে উচ্চ রক্তচাপ, নারীদের মূত্রনালীর প্রদাহসহ বিভিন্ন সমস্যা দিন দিন বাড়ছে। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় সরকারি ও বেসরকারি সকল চিকিৎসা সেবা কেন্দ্রগুলোকে আরও সক্রিয় হয়ে এগিয়ে আসার আহ্বান স্থানীয় বিশিষ্টজনরা।

সম্প্রতি সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হসপিটাল শ্যামনগর আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সেবা’ বিষয়ক গোলটেবিল আলোচনা বক্তরা এ আহবান জানান।

বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তন শব্দটি খেটে খাওয়া অনেক মানুষের কাছে খুব একটা প্রচলিত না হলেও এর প্রভাব তাদের জীবনকে বিপন্ন করছে। আগের তুলনায় ঘনঘন প্রাকৃতিক দুর্যোগ, পানির লবনাক্ততা বেড়ে যাওয়া এবং নানবিধ স্বাস্থ্য সমস্যা এখন উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের জীবন সঙ্গী। সুন্দরবনের কোল ঘেষে গড়ে ওঠে সাতক্ষীরা জেলার একটি প্রান্তিক উপজেলা শ্যামনগর। উচ্চ রক্তচাপ, নারীদের মূত্রনালীর প্রদাহ, জরায়ুমুখ ক্যান্সার সহ নানাবিধ স্বাস্থ্য সমস্যায় বছরের পর বছরে ধরে ভুগছেন এ অঞ্চলের মানুষ।

শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান সায়েদুজ্জামান সাঈদ বলেন, এ অঞ্চলের মানুষ নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তন জনিত সকল ধরনের সমস্যা সমাধানের জন্য ফ্রেন্ডশিপ হাসপাতাল সহ শ্যামনগরের সকল চিকিৎসা সেব কেন্দ্রকে আরও বেশি অগ্রণী ভূমিকাল পালন করার আহবান জানান তিনি।

ফ্রেন্ডশিপ এর হেড অব কমিউিনকেশন্স তানজিনা শারমিন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার পরিধি ও মান বাড়ানোর পাশাপাশি সচেতনতাও বাড়াতে হবে। ফ্রেন্ডশিপ স্বাস্থ্যসেবার বাইরেও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা তৈরির কাজ করে যায়।

ফ্রেন্ডশিপ স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. এটিএম সানাউল বাশার বলেন, ফ্রেন্ডশিপ-এ আমরা তিন স্তরের স্বাস্থ্যসেবা প্রদান করে থাকি। এই সেবার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর সকল স্তরের মানুষকে সেবা প্রদান করা সম্ভব। ফ্রেন্ডশিপ সেই চেষ্টা করে যাচ্ছে।

Reneta

বক্তারা বলেন, দেশে প্রতিবছর যে কয়েক লাখ নারী জরায়ু ক্যান্সারের ঝুঁকিতে থাকে, তার মধ্যে উল্লেখযোগ্য অংশ উপকূলীয় অঞ্চলের নারী। নারীদের জরায়ুসংক্রান্ত অসুখের তীব্রতা লবণাক্ততাপ্রবণ গ্রামগুলোতে বেশি। উপকূলীয় জেলা সাতক্ষীরার বিভিন্ন উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে জরায়ুসংক্রান্ত রোগে ভুগছেন এমন অনেক নারী রয়েছেন।

ফ্রেন্ডশিপ-এর জনসংযোগ ব্যবস্থাপক জিলফুল মুরাদ শানুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তৃতা করেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান সায়েদুজ্জামান সাঈদ, শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মইনুল ইসলাম, শ্যামনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম, ফ্রেন্ডশিপ এর হেড অব কমিউিনকেশন্স তানজিনা শারমিন, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডা. এটিএম সানাউল বাশার, ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগরের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ডা. মোজাহেদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংবাদকর্মীরা।

Jui  Banner Campaign
ট্যাগ: গোলটেবিল বৈঠকপ্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT