মিথ্যা মামলায় ফাঁসানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রংপুরে বিভাগীয় কর্মশালায় বৈষম্যহীন সমাজ গড়তে আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল, পুলিশের মহাপরিদর্শকসহ অন্য কর্মকর্তারা। কর্মশালায় রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী গড়ার দাবি জানান সংশ্লিষ্টরা।







