উন্নত বাংলাদেশ গড়তে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ৬০তম জন্মদিনে এক ফেসবুক পোস্টে সাইবার বুলিং, হুমকি ও নারীদের জন্য সুরক্ষিত প্রটোকল নিয়েও লিখেছেন তিনি। জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে কোন অনুষ্ঠান না করার নির্দেশ দেওয়া হয়েছে।







