চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্লাইট এক্সপার্টের প্রতারণায় ভুক্তভোগীদের টিকিট রিফান্ড স্থগিতের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ন ০৬, আগস্ট ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A

এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশ (আটাব)’র পক্ষ থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে ‘ফ্লাইট এক্সপার্ট’ ট্রাভেল এজেন্সির প্রতারণায় ভুক্তভোগী ট্রাভেল এজেন্টদের ইস্যুকৃত টিকিট যেন রিফান্ড না হয় এবং যাত্রীদের যাত্রা বাতিল না হয় সে বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

৩ আগস্ট আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ’র স্বাক্ষরিত পাঠানো এক আবেদন পত্রে এই অনুরোধ করা হয়।

আবেদনপত্রে বলা হয়, ‘ফ্লাইট এক্সপার্ট’ নামে একটি অনলাইন ট্রাভেল এজেন্সি গত ২ আগস্ট ২০২৫ তারিখে হঠাৎ তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে অফিস তালাবদ্ধ করে এবং ওয়েবসাইট অকার্যকর করে বিদেশে পলায়ন করেছে। এই ঘটনায় দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য ট্রাভেল এজেন্ট ও সাধারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এমতাবস্থায়, আটাবের পক্ষ থেকে ফ্লাইট এক্সপার্ট এবং তাদের সহযোগী আইডি/এজেন্সি গুলোর অধীনে ইস্যুকৃত সকল টিকিটের রিফান্ড প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

অন্যথায়, যাত্রীরা আর্থিক ক্ষতির শিকার হবেন এবং ট্রাভেল এজেন্টগণ চরম লোকসান এবং বিশ্বাসঘাতকতার শিকার হবেন, যা দেশের পর্যটন ও এভিয়েশন খাতের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দেবে বলে আশংকা প্রকাশ করে আটাব।

আটাব আরো জানায়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা অংশীদার ও সিইও সালমান বিন রশিদ শাহ সায়েম পরিচালক, ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও জনাব এম.এ. রশিদ শাহ সম্রাট-এর পুত্র এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত।

Jui  Banner Campaign
ট্যাগ: আটাবপ্রতারনাফ্লাইট এক্সপার্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

‘প্রেমিক’ নামে কোনো সিনেমা করছেন না নিশো, তবে…

ফেব্রুয়ারি ৪, ২০২৬

এপস্টেইন নথি পড়ে স্তম্ভিত, সনাতন দর্শন নিয়ে সরব কঙ্গনা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জামায়াতে ইসলামী

ফেব্রুয়ারি ৪, ২০২৬

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT