চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুর বিকাশে কার্যকর পদক্ষেপের আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ন ২৬, মে ২০২৫
বাংলাদেশ
A A

জীবনের প্রথম এক হাজার দিনের ‍গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় মানসিক, সামাজিক ও আবেগিক বিকাশজনিত যত্ন থেকে বঞ্চিত হচ্ছে প্রায় ১৫ মিলিয়ন শিশু। পাশাপাশি আট বছরের কম বয়সি ৩৫ মিলিয়ন শিশু (দেশের জনসংখ্যার প্রায় এক পঞ্চমাংশ) কেবল আংশিক এবং অপর্যাপ্ত স্বাস্থ্য ও পুষ্টি সেবা পায়। যদিও মানসিক, সামাজিক ও আবেগিক বিকাশের জন্য প্রয়োজনীয় খুব কম সুযোগ সুবিধাই পেয়ে থাকে। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য এ সম্মেলনে জরুরি পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়েছে।

ব্র্যাক ইউনিভার্সিটির, ঢাকা ক্যাম্পাসে দুই দিনব্যাপী ২৬–২৭ মে জাতীয় ইসিডি সম্মেলনে ২০২৫ অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২০১৩ সালে সরকারের শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি গ্রহণের পরবর্তী অগ্রগতি পর্যালোচনা করা হয়। বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের আয়োজনে এ সম্মেলনে অংশগ্রহণ করে তিন শতাধিক অংশগ্রহণকারী, যার মধ্যে ছিলেন: সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতিসংঘ সংস্থা, উন্নয়ন সহযোগী,ইসিডি বিশেষ গবেষক, সংবাদকর্মী, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ।

সম্মেলনের প্রধান অতিথি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটি ‘শিশু অধিদপ্তর’ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি শিশুদের জন্য রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে শুধুমাত্র প্রকল্পভিত্তিক কার্যক্রম গ্রহণের পরিবর্তে শিশুদের জন একটি জাতীয় কর্মসূচি গ্রহণ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন যার লক্ষ্য হবে প্রতিটি শিশুকে যত্ন, সুরক্ষা, বিকাশ ও সার্বিক সেবার আওতায় আনা। তিনি আরও বলেন, শিশু ও মা-বাবা সম্পর্কিত বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে জরুরি ভিত্তিতে কাজ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের প্রাক্তন সহ-সভাপতি ও সেভ দ্য চিলড্রেন-এর প্রাক্তন শিক্ষা উপদেষ্টা এম. হাবিবুর রহমানকে শিশুর প্রারম্ভিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। শিশুদের বিশেষ করে গার্মেন্টস কারখানার শ্রমজীবী মায়েদের শিশুদের জন্য শিশু যত্ন সেবা প্রসারে অগ্রণী ভূমিকার জন্য এনজিও ‘ফুলকি’কে সম্মাননা প্রদান করা হয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের পুষ্টি বিভাগের প্রধান দীপিকা মেহরীশ শর্মা।
বাংলাদেশ ইসিডি নেটওয়ার্কের চেয়ারপার্সন ড. মনজুর আহমদ, বাংলাদেশের শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত নীতি ও বাস্তবায়নের সার্বিক পর্যালোচনা তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিকাশশিশুশিশুর বিকাশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইরানের সামনে শান্তির জন্য শেষ সুযোগ: ট্রাম্পের হুশিয়ারি

মার্চ ২৪, ২০২৬

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT