চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলড্রপের জন্য টকটাইম পাবেন গ্রামীণফোন গ্রাহকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ন ২৯, সেপ্টেম্বর ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

আজ রাত থেকেই গ্রাহকদের প্রথম কলড্রপের বিপরীতে জিপি-জিপি টকটাইম ফেরত দেওয়া শুরু করবে গ্রামীণফোন। জিপি-জিপি কলে ড্রপের কারণে সৃষ্ট অসুবিধার সম্মুখীন হওয়ার জন্য গ্রাহকরা এই টকটাইম পাবেন।

এর আগে গ্রামীণফোন তৃতীয় কলড্রপ থেকে গ্রাহকদের টকটাইম দিয়ে আসছিল। গ্রাহকদের কলড্রপ ও টকটাইম প্রদানের বিষয়ে সকল মোবাইল নেটওয়ার্ক অপারেটরের জন্য সম্প্রতি নির্দেশনা প্রদান করে বিটিআরসি।

বিটিআরসি’র নির্দেশিকা অনুযায়ী ১ অক্টোবর থেকে টকটাইম ফেরত দেয়ার কথা থাকলেও, সেবার মান বৃদ্ধি এবং নিজেদের দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে দ্রুততার সাথে  কলড্রপের বিপরীতে টকটাইম সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন।

প্রথম ও দ্বিতীয় কলড্রপের জন্য ৩০ সেকেন্ড এবং তৃতীয় থেকে সাত নম্বর কলড্রপের জন্য ৪০ সেকেন্ড টকটাইম ফেরত দেয়া হবে গ্রাহকদের। এ টকটাইমের মেয়াদ হবে ১৫ দিন এবং জিপি-জিপি নেটওয়ার্কে এ টকটাইম ব্যবহার করা যাবে। প্রত্যেক কলড্রপের ২৪ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের জমা হওয়া টকটাইম সম্পর্কে জানানো হবে।

এ নিয়ে গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, “ সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। ফোরজি সেবা শক্তিশালী করতে ২০২১ সালের নিলামে অধিগ্রহণ করা তরঙ্গের ৮৫ শতাংশ ব্যবহার করছে গ্রামীণফোন।  একই সাথে সর্বোচ্চ সংখ্যক নেটওয়ার টাওয়ার এর মাধ্যমে দেশব্যাপী ফোরজি সেবা সম্প্রসারন করেছি যা আমাদের গ্রাহকদের অভিজ্ঞতায় প্রতিফলিত হচ্ছে। বিটিআরসি’র তথ্যমতে,  নির্ধারতি ২ শতাংশ কলড্রপ বেঞ্চমার্কের বিপরীতে এ বছরে মে মাসে  গ্রামীণফোনের কলড্রপ কমে এসেছে ০.৫৫ শতাংশে। এ সংখ্যাকে আরও কমিয়ে আনতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি; পাশাপাশি, আমাদের গ্রাহকদের কলড্রপের জন্য টকটাইম দিচ্ছি; যেনো তারা যে অর্থ ব্যয় করছেন, সে অনুযায়ী সেবা পান।”

Reneta

কলড্রপের বিপরীতে জমা হওয়া টকটাইম সম্পর্কে জানতে গ্রামীণফোন গ্রাহকদের *121*765# ডায়াল করতে হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: গ্রামীণফোন
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT